বিমান বিভ্রাটে ১১ ঘণ্টা আটকা আমির খানের সাবেক স্ত্রী

গত তিন দিন ধরে বিদেশগামী ভারতীয়রা আছে ভোগান্তিতে। দেশের অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা ব্যাহত হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে আটকে পড়ছেন যাত্রীরা। অভিযোগ এতটাই বেড়েছে যে বিষয়টি পৌঁছে গেছে সর্বোচ্চ আদালতেও।

এ ভোগান্তি থেকে রেহাই পাননি পরিচালক কিরণ রাও। আমির খানের সাবেক স্ত্রী এবং ‘লাপাতা লেডিস’ চলচ্চিত্রের পরিচালক কিরণ জানান, দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে পড়ে তিনি ক্লান্তিকর এক দিনের অভিজ্ঞতা পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রকাশ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কিরণ লেখেন, ‘১১ ঘণ্টা হলো বাড়ি থেকে বেরিয়েছি। এতক্ষণে আমার টোকিও পৌঁছে যাওয়ার কথা। কিন্তু মুম্বাই বিমানবন্দরের টার্মিনালে এসে যা জানলাম, তার জন্য ইন্ডিগোকে ধন্যবাদ। এখন আবার জানলাম দিল্লি বায়ুদূষণের সঙ্গে কেমন লড়াই করছে। দিনটা ভালোই যাচ্ছে। ষোলো কলা পূর্ণ!’

কিরণের এ ব্যঙ্গাত্মক পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং অনেকেই তার সঙ্গে সহমত জানিয়ে বিমান সংস্থার দুর্বল ব্যবস্থাপনার প্রতিবাদ করেন।

জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) সকালে কেরালার তিনবনন্তপুরম বিমানবন্দরে তিনটি আন্তর্দেশীয় এবং তিনটি অন্তর্দেশীয় ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে আহমেদাবাদে মধ্যরাত থেকে ভোর ৬টার মধ্যে বাতিল হয়েছে ১৯টি ফ্লাইট। চেন্নাই বিমানবন্দরে সকাল ৯টা পর্যন্ত বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৯।

শুক্রবার মোট এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছিল। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৫৫০। আশা করা হচ্ছে, শনিবার বাতিল ফ্লাইটের সংখ্যা এক হাজারের নিচে নামবে এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে। তবে দীর্ঘদিনের ভোগান্তিতে ক্ষুব্ধ বহু যাত্রী ইতোমধ্যে বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন।

এদিকে যাত্রীদের বিক্ষোভ চলতেই থাকায় ক্ষমা চাইলেও এখনো পর্যন্ত কোনো কাঙ্ক্ষিত সমাধান দিতে পারেনি বিমান কর্তৃপক্ষ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প