মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!

জীবিকার তাগিদে মালদ্বীপে আসা বেশিরভাগ বাংলাদেশির প্রবাস জীবন শুরু হয় চরম দুর্ভোগের মধ্যদিয়ে। এদের অনেকেই বৈধভাবে দেশটিতে এলেও দালাল চক্র আর দেশটির নিয়োগকর্তাদের অবহেলার কারণে নির্দিষ্ট কর্মস্থল থেকে পালিয়ে বা অবৈধভাবে অন্য মালিকানায় কাজ করেন।

এসব প্রবাসীদের নিখোঁজ হিসেবে চিহ্নিত করে কর্মসংস্থান অধিদফতরে অভিযোগ করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকর্তারা নিখোঁজের অভিযোগ তুলে নিলে এই প্রবাসীরা চাইলে মালিকানা পরিবর্তন করে বৈধতা নিতে পারবেন। এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবর্তিত নতুন নিয়মে, পালিয়ে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে আনা মালিকপক্ষের অভিযোগ এক্সপ্যাট সিস্টেমের মাধ্যমে প্রত্যাহার করে নিলেই মিলবে বৈধ হওয়ার সুযোগ। ৩০ অক্টোবরের মধ্যে কোনো নিয়োগকর্তা চাইলে নিখোঁজের অভিযোগ তুলে নিতে পারবেন বিনা পয়সায়। যেই কাজটি এতদিন করা সম্ভব ছিল না।

দেশটির নতুন এই নীতিকে স্বাগত জানিয়েছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

বিভিন্ন কোম্পানি থেকে পালিয়ে কাজ করা বাংলাদেশিদের দ্রুতই সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বৈধ হওয়ার আহ্বান জানান মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, ‘মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি যারা এই মিসিং রিপোর্টের অধীনে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা যে কোম্পানি থেকে চলে এসেছিলেন তাদেরকে অনুরোধ করে তাদের মাধ্যমে যে মিসিং কমপ্লেইন ছিল সেটি উইথড্র করে আপনি বর্তমানে যেখানে কাজ করছেন সেখানে নতুন ভিসা সংগ্রহ করুন।’

তবে সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই নীতিতে মালদ্বীপের নিয়োগকর্তারা কেমন সাড়া দেন, তার ওপর নির্ভর করবে অবৈধ অভিবাসীদের বৈধ হবার বিষয়টি।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী