মালদ্বীপের কারাগারে থাকা বাংলাদেশিদের খোঁজ নিলো হাইকমিশন, পোশাক হস্তান্তর

মালদ্বীপের প্রধান কারাগারে থাকা বিভিন্ন অপরাধে আটক ও সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের খোঁজ নিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন।

রোববার (৩ আগস্ট) রাজধানী মালের কারা কর্তৃপক্ষের কাছে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের অর্থায়নে প্রবাসী বাংলাদেশি বন্দিদের জন্য পরিধেয় পোশাক হস্তান্তর করেন বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।

উন্নত জীবন ও অধিক উপার্জনের আশায় অসংখ্য বাংলাদেশি পাড়ি জমিয়েছেন মালদ্বীপে। কিন্তু অবৈধ অভিবাসন ও দালাল চক্রের খপ্পরে পড়ে এদের অনেকেরই ঠিকানা হয়েছে এখন দেশটির অন্ধকার কারাগারে। 

রাজধানী মালে থেকে প্রায় ২৯ কিলোমিটার দক্ষিণে কাফু অ্যাটলে অবস্থিত দেশটির প্রধান মাফুশি কারাগার। বর্তমানে কারাগারটিতে বন্দি আছেন ৪৯ জন প্রবাসী বাংলাদেশি, যাদের বেশিরভাগই আটক হয়েছেন হত্যা, শিশু নির্যাতন, মাদক কারবার, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। এদের মধ্যে কেউ কেউ সাজাপ্রাপ্ত হলেও, অনেকেই এখনো বিচারাধীন

সম্প্রতি বাংলাদেশ মিশনের একটি প্রতিনিধি দল মাফুশি কারাগার পরিদর্শন করে। এসময় প্রবাসী বাংলাদেশি বন্দিদের সঙ্গে দেখা করে, তাদের সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। বিশেষ করে প্রবাসী বন্দিদের সাথে চিকিৎসা, খাবার, পোশাক, কারা পরিবেশের বিষয়ে আলোচনা করেন তিনি।

এসময় বাংলাদেশি বন্দিরা পরিধেয় পোশাকের জন্য হাইকমিশনারের কাছে অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের অর্থায়নে এই সহায়তা বাস্তবায়ন করা হয়েছে বলে জানায় হাইকমিশন।

পরে কারা কর্তৃপক্ষের সঙ্গে হাইকমিশনের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। 

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল