মানিকগঞ্জে ডাকাতি, প্রবাসী নারী খুন

মানিকগঞ্জের ঘিওরে নিজ বাড়িতে ডাকাত দলের হাতে খুন হয়েছেন রাশিদা বেগম (৫৫) নামে এক নারী। এসময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে মালামাল লুট করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পয়লা ইউপি সদস্য আব্দুল লতিফ।

নিহত রাশিদা বেগমের বাড়ি ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুড়ী গ্রামে।

স্থানিয়রা জানান, প্রায় ৩০ বছর আগে রাশিদা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাস জীবন শেষে প্রায় এক দশক আগে দেশে ফেরেন। দেশে এসে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী গ্রামে বাড়ি নির্মাণ করে একাই বসবাস করে আসছিলেন।

পয়লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, রাশিদার এক মাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডান প্রবাসী। বাড়িতে রাশিদা বেগম একাই থাকতেন। তবে ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। ডাকাতরা রাশিদা বেগমকে খুন করে মূল্যবান মালামাল নিয়ে যায়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। এছাড়াও রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর