মানবতাবিরোধী অপরাধে জেল খাটা পেরুর সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। কঠোর হাতে দেশ পরিচালনা করেছিলেন তিনি এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে প্রায় ১৬ বছর জেলও খাটতে হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্থানীয় সময় বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানী লিমায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ফুজিমোরির মেয়ে কেইকো ফুজিমোরি জানিয়েছেন, সাবেক এই প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছেন। তাদের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গত আগস্টে জিহ্বায় ক্যানসারের চিকিৎসা শেষ করার পর থেকেই ফুজিমোরির শারীরিক অবস্থা বেশ খারাপ হতে থাকে ।

গত বৃহস্পতিবার শেষ বারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল ফুজিমোরিকে। এদিকে ফুজিমোরিকে যারা ভালোবাসেন তারা যেন তার শেষকৃত্যে অংশ নেন সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন কেইকো ফুজিমোরি।

ফুজিমোরি ছিলেন একজন প্রাক্তন কৃষি প্রকৌশলী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে পেরুর ক্ষমতায় ছিলেন ফুজিমোরি।

১৯৯০ দশকের গোড়ার দিকে পেররু সাবেক এই প্রেসিডেন্ট ক্ষমতার অপব্যবহার, দুটি গণহত্যার ঘটনাসহ বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হন। এসব অপরাধের বিচারে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। তিনি ১৫ বছরের বেশি সময় ধরে কারাগারে কাটানোর পর গত ডিসেম্বরে মানবিক বিবেচনায় মুক্তি পান।

ফুজিমোরির মেয়ে তার মৃত্যুর খবর ঘোষণা করার পর থেকেই সমর্থকরা তার বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেন। তার সন্তান কেইকো, হিরো, সাচি এবং কেনজি একটি যৌথ বিবৃতিতে বলেন, ক্যান্সারের সাথে দীর্ঘ যুদ্ধের পর আমাদের বাবা, আলবার্তো ফুজিমোরি এইমাত্র ঈশ্বরের কাছে চলে গেছেন। তারা বলেন, আপনারা যারা তাকে ভালবাসেন তার আত্মার প্রশান্তির জন্য আমাদের সঙ্গে প্রার্থনায় অংশ নিন।

  • Related Posts

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনৈতিক নয় ‘মাফিয়া পার্টি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ…

    Continue reading
    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরান যুদ্ধের মানবিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে ওবামা বলেন, বিপুল ব্যয় ও প্রাণহানির পরও যুক্তরাষ্ট্র…

    Continue reading

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    নারী-শিশুসহ ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

    নারী-শিশুসহ ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

    হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

    হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

    বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সাদেকের ইন্তিকাল

    বরেণ্য  ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সাদেকের ইন্তিকাল

    কবে মুক্তি পাবে সিয়াম-তুষি ও চঞ্চলদের সেই সিনেমা

    কবে মুক্তি পাবে সিয়াম-তুষি ও চঞ্চলদের সেই সিনেমা

    থামছেই না জনপ্রিয়তা, নেটফ্লিক্সে ইতিহাস গড়লো ‘কে-পপ ডেমন হান্টার্স’

    থামছেই না জনপ্রিয়তা, নেটফ্লিক্সে ইতিহাস গড়লো ‘কে-পপ ডেমন হান্টার্স’

    আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

    আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

    জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ প্রধানমন্ত্রী

    জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ প্রধানমন্ত্রী

    মেলোনিকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, যুক্তরাষ্ট্র-ইতালি উত্তেজনা

    মেলোনিকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, যুক্তরাষ্ট্র-ইতালি উত্তেজনা