মাদক নির্মূলে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে : মির্জা ফখরুল

মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণসমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

রবিবার রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ড মাঠে আয়োজিত ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছেন। একটি দল চ্যাম্পিয়ন হলেও দর্শক হিসেবে সবাই খেলাটি উপভোগ করেছেন। মাদককে সবাইকে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে, এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

টুর্নামেন্টে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফুটবল খেলা দেখে অভিভূত হয়ে মন্ত্রী তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং ব্যক্তিগতভাবে অংশগ্রহণকারী দুই দলকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

  • Related Posts

    আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।’  সোমবার (২০ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক…

    Continue reading
    নিহত সেনাদের সম্মানে ইরানে ‘কঠোর হামলা’ চালানো হচ্ছে: ট্রাম্প

    নিহত মার্কিন সেনাদের সম্মান জানাতে যুক্তরাষ্ট্র ইরানে ‘খুব কঠোরভাবে’ হামলা চালাচ্ছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

    মাদক নির্মূলে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে : মির্জা ফখরুল

    মাদক নির্মূলে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে : মির্জা ফখরুল

    নিহত সেনাদের সম্মানে ইরানে ‘কঠোর হামলা’ চালানো হচ্ছে: ট্রাম্প

    নিহত সেনাদের সম্মানে ইরানে ‘কঠোর হামলা’ চালানো হচ্ছে: ট্রাম্প

    নেতানিয়াহু যুদ্ধাপরাধী, গ্রেপ্তার করতে চান জোহরান মামদানি

    নেতানিয়াহু যুদ্ধাপরাধী, গ্রেপ্তার করতে চান জোহরান মামদানি

    কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

    কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

    পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

    পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

    বিশ্বকাপে স্পেনের ট্রফি নিয়ে উদযাপনের সময় মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প

    বিশ্বকাপে স্পেনের ট্রফি নিয়ে উদযাপনের সময় মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প

    আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

    আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

    বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে শান্তির বার্তা দিলেন টম ক্রুজ

    বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে শান্তির বার্তা দিলেন টম ক্রুজ

    বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা

    বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা