নিহত সেনাদের সম্মানে ইরানে ‘কঠোর হামলা’ চালানো হচ্ছে: ট্রাম্প

নিহত মার্কিন সেনাদের সম্মান জানাতে যুক্তরাষ্ট্র ইরানে ‘খুব কঠোরভাবে’ হামলা চালাচ্ছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘আজ রাতেও আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালিয়েছি। এটি করেছি আমাদের মহান দেশপ্রেমিকদের সম্মানে। নিহতের সংখ্যা সম্ভবত তিনজন।’

সামরিক বাহিনীর হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমরা এ ঘটনায় খুবই মর্মাহত।’

তিনি আরও বলেন, নিহত সেনারা এমন একটি লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন করছিলেন, যাতে ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে’। 

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ১৯ জুলাই রাত ১০টা (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) এসব অভিযান শেষ হয়।

তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা কমাতেই এই অভিযান চালানো হয়েছে। 

একই সঙ্গে সেন্টকম জানিয়েছে, তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে আরও অভিযান চালাতে প্রস্তুত।

  • Related Posts

    আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।’  সোমবার (২০ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক…

    Continue reading
    মাদক নির্মূলে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে : মির্জা ফখরুল

    মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণসমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

    মাদক নির্মূলে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে : মির্জা ফখরুল

    মাদক নির্মূলে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে : মির্জা ফখরুল

    নিহত সেনাদের সম্মানে ইরানে ‘কঠোর হামলা’ চালানো হচ্ছে: ট্রাম্প

    নিহত সেনাদের সম্মানে ইরানে ‘কঠোর হামলা’ চালানো হচ্ছে: ট্রাম্প

    নেতানিয়াহু যুদ্ধাপরাধী, গ্রেপ্তার করতে চান জোহরান মামদানি

    নেতানিয়াহু যুদ্ধাপরাধী, গ্রেপ্তার করতে চান জোহরান মামদানি

    কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

    কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

    পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

    পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

    বিশ্বকাপে স্পেনের ট্রফি নিয়ে উদযাপনের সময় মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প

    বিশ্বকাপে স্পেনের ট্রফি নিয়ে উদযাপনের সময় মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প

    আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

    আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

    বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে শান্তির বার্তা দিলেন টম ক্রুজ

    বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে শান্তির বার্তা দিলেন টম ক্রুজ

    বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা

    বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা