মাইলস্টোন ট্র্যাজেডি ঢাকায় ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতের দুটি শীর্ষস্থানীয় বার্ন ইনজুরি চিকিৎসা হাসপাতাল রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং নয়াদিল্লির সফদরজং হাসপাতাল থেকে দুইজন ভারতীয় বিশেষজ্ঞ এবং একজন নার্সিং সহকারীর একটি দল ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করার জন্য ঢাকায় এসেছে।

আগামীকাল সকাল থেকে তারা এই রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত একটি হাসপাতালে কাজ শুরু করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সম্ভাব্য সব সহায়তা এবং সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়ার পর তাদের এই সফর।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার সকালে চিকিৎসক প্রতিনিধিদল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দগ্ধ রোগীদের অবস্থা যাচাই করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা এবং প্রয়োজনে ভারতে নিয়ে গিয়ে বিশেষায়িত চিকিৎসার সুপারিশ করা হবে। তাদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে ভারত থেকে আরও বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসতে পারে।

সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার রাতেই ঢাকায় এসে বুধবার দুপুরে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক বৈঠকে অংশ নেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল