মহারাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রীসহ পাঁচজন নিহত

মহারাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় প্লেনের পাইলট এবং পাওয়ারের নিরাপত্তাকর্মীসহ আরও চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট বিমানটি এক ঘন্টা পরেই বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত বিভিন্ন ফুটেজে আগুন ও ধোঁয়া, বিমানের ছিন্নভিন্ন ধ্বংসাবশেষ এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স দেখা গেছে। বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচ যাত্রীর সবাই মারা গেছেন।

৬৬ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ অজিত পাওয়ার ছিলেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সংসদ সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। এদিকে এই দুর্ঘটনার পর সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুলে শিগগির পুণের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান