ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ৩৪, নিখোঁজ বহু

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে। ভূমিধসে একটি পাহাড়ি গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর এএফপির। 

শনিবার পাসিরলাঙ্গু এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে কয়েক ডজন বাড়ি-ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত লোক বাস্তুচ্যুত হয়েছে।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ৩৪ জন নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।

তিনি বলেন, শনাক্তকৃত মৃতদেহ দাফনের জন্য নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত ৩২ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে, প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।

উদ্ধারকারীরা জাভা দ্বীপের পশ্চিম বান্দুং অঞ্চলের অস্থিতিশীল এলাকায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে তল্লাশি চালাচ্ছেন।

তবে খারাপ আবহাওয়ার কারণে আবারও ভূমিধসের আশঙ্কায় তারা সাবধানে পদক্ষেপ নিচ্ছেন। স্থানীয় কর্তৃপক্ষের মতে, এই দুর্যোগে ৫০টিরও বেশি ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬৫০ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

পশ্চিম জাভার গভর্নর দেদি মুলিয়াদি পাসিরলাঙ্গুর আশেপাশের বিস্তৃত অঞ্চলগুলো ধ্বংসের পেছনে ভূমিধসকে দায়ী করেছেন। এসব এলাকায় বেশিরভাগই শাকসবজি চাষ করা হতো। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের স্থানান্তরিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

সরকার গত বছরের শেষের দিকে সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে বনাঞ্চলের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেছে। সে বছর বন্যা ও ভূমিধসে প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয় এবং দুই লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প