ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসিন্দারা

ময়মনসিংহে একটি পাঁচতলা আবাসিক ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে ভবনের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে দিয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে ভবনের বৈদ্যুতিক সংযোগ।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর গোলকিবাড়ি বাইলেন এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইংল্যান্ড প্রবাসী এস.এম রিয়াজুল আমিনের মালিকানাধীন পাঁচতলা এই ভবনের পাশে ডেভেলপ কোম্পানি ১৫তলা ভবনের বেজমেন্টে কাজ চলছিলো। সন্ধ্যা সাতটার দিকে ভবনটির নিচ তলায় ফাটল দেখা দেয়। ফাটল বাড়ার সঙ্গে সঙ্গে ভবনটি হেলতে শুরু করলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে ভবনের সামনে ভিড় জমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আবাসিক ভবনের সব বাসিন্দাদের সরিয়ে দেয়।

ফায়ার সার্ভিস ময়মনসিংহ সদর স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন বলেন, পাঁচতলা ভবনটি দেখে নতুন মনে হয়েছে। ভবনের পশ্চিম পাশে আনুমানিক ১২ ফুট মাটি খুঁড়ে ডেভলপ কোম্পানি ১৫তলা ভবনের বেজমেন্টে কাজ চলছিল। সন্ধ্যায় পাঁচতলা ভবনটি হেলে পড়ে বিভিন্ন অংশে ফাঁটল দেখে দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়ে ঝুঁকিপূর্ণ বিবেচনায় আবাসিক ভবনের সব বাসিন্দাদের সরে যেতে বলেছি। সবাই সরে গেছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প