প্রত্যাবর্তনে সালাহর রেকর্ড, জিতলো লিভারপুল

লিভারপুল প্রথমে মাঠে নেমেছিল মোহাম্মদ সালাহকে ছাড়াই। তাতে শঙ্কা জাগে স্কোয়াডে রাখা হলেও মাঠে আবারও নামা হচ্ছে না তার। কিন্তু সতীর্থ জো গোমেজের চোটে ২৬ মিনিটেই বদলি হিসেবে মাঠে আসেন সালাহ।

মিসরীয় তারকা যখন মাঠে আসেন তখন ১-০ ব্যবধানে এগিয়েই ছিল লিভারপুল। ম্যাচের প্রথম মিনিটেই হুগো একিটিকে গোল করে এগিয়ে নেন স্বাগতিকদের। অ্যানফিল্ডে সালাহ মাঠে নামার সময় দর্শকদের কাছ থকে উষ্ণ অভ্যর্থনা পান।

মাঠে ফেরাটা স্মরণীয় করে রেখেছেন একটি রেকর্ড দিয়ে। ২-০ ব্যবধানে রেডদের জয়ে কোনো গোলের দেখা পাননি সালাহ। তবে তার প্রচেষ্টাতেই হয়েছে ক্লাবটির দ্বিতীয় গোল।

সালাহ মাঠে নামার পর গতি বাড়ে লিভারপুলের খেলার। তার করা কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন একিটিকে। আর এই গোলে সহায়তা করে সালাহ বনে গেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা ফুটবলার। মোট ২৭৭টি গোলে অবদান রেখেছেন তিনি। যার মধ্যে ১৮৮ গোল ও অ্যাসিস্ট ৮৯টি।

এতদিন এই রেকর্ড দখলে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৮৩ গোল ও ৯৩ অ্যাসিস্ট করে সবমিলিয়ে ২৭৬ গোলে অবদান রাখা ওয়েইন রুনি।

ব্রাইটনের বিপক্ষে এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। সমর্থকদের ঊচ্ছ্বাস প্রমাণ করে, সাম্প্রতিক বিতর্ক সত্ত্বেও সালাহ এখনও অ্যানফিল্ডে সমান জনপ্রিয়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প