ময়মনসিংহে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহের ত্রিশালে জামালপুরের দেওয়ানগঞ্জগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।

এর আগে ১ অক্টোবর ট্রেনটি ত্রিশালের ধলা এলাকায় লাইনচ্যুত হয়েছিল। ওই দিন উদ্ধার কার্যক্রম শেষে সাড়ে আট ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছিল। ১১ দিনের মাথায় আবারও একই ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশনে থেমে ছিল। এ সময় অন্য একটি ট্রেন পার হয়ে যায়। এরপর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার সময় একটি বগির চাকা লাইনচ্যুত হয়।

ফাতেমানগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. আলমগীর হোসেন বলেন, আজ রাত ৯টা ৪০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। বগির ট্রলির সমস্যার কারণে এটি হতে পারে।

স্টেশনমাস্টার জানান, রাত ১০টা ৫০ মিনিটে পেছনের তিনটি বগি রেখে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফাতেমানগর স্টেশনের একটি লাইনে ওই তিনটি বগি থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেন বারবার দুর্ঘটনার কবলে পড়া সম্পর্কে ময়মনসিংহ রেলওয়ে পরিবহন বিভাগের পরিদর্শক মো. শাহীনুর ইসলাম বলেন, আগের ঘটনা ও বর্তমান ঘটনা ভিন্ন। আগের দুর্ঘটনাটি চলন্ত অবস্থায় হয়েছিল। আজ ট্রেনটি অন্য ট্রেনকে ক্রসিং দিয়ে স্টেশন ত্যাগ করার সময় লাইনচ্যুত হয়। ধারণা করা হচ্ছে, ট্রেনের ট্রলি সমস্যার কারণে আজকের ঘটনা হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত  বলা সম্ভব হবে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত