মঙ্গলবার থেকে বহির্বিভাগ সেবা চালুর ঘোষণা, সীমিত চলবে ইনডোর

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে হাসপাতালে বহির্বিভাগ সেবা চালু ও সীমিত আকারে ইনডোর সেবা চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেলের আন্দোলনরত চিকিৎসকরা। জরুরি বিভাগ আগের মতো চালু থাকবে বলেও জানান তারা।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢামেকের প্রশাসনিক ভবনের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারী চিকিৎসকরা এ কথা জানান। নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ এসময় বক্তব্য দেন। রোগীদের স্বার্থে প্রাইভেট সেবা চালু থাকবে বলে জানান তিনি।

আন্দোলনকারীরা জানান, আউটডোর সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চালু থাকবে। এছাড়া সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

ডা. আহাদ বলেন, গতকাল (রোববার) উপদেষ্টা আমাদের সঙ্গে কথা বলেছেন। এরই মধ্যে ঢামেকে হামলায় জড়িত একজন এবং সোহরাওয়ার্দী মেডিকেলে হামলাকারী চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢামেক, মুগদা ও সোহরাওয়ার্দীতে মেডিকেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার এবং দেশদ্রোহীরা অস্থিতিশীল করার চেষ্টা করছে। অন্যান্য হাসপাতালের নিরাপত্তা জোরদার করা না হলে এমন পরিস্থিতি আরও বাড়বে।

রোগীর নিরাপত্তা নিশ্চিত করণে পদক্ষেপ নিতে হবে জানিয়ে তিনি বলেন, অতি দ্রুত জেলা, উপজেলার সরকারি হাসপাতালে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় নিরাপত্তা বাহিনী দিতে হবে।

তিনি আরও বলেন, দেশে গণ-আন্দোলনের প্রধান দাবি ছিল ফ্যাসিবাদের সংস্কার। কিন্তু দেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় হওয়া স্বত্বেও কোনো সংস্কার হয়নি। দেশে আগেও চিকিৎসকদের ওপর হামলা হয়েছে, অথচ বিচার হয়নি।

এসময় দুই দফা দাবি উপস্থাপন করে আহাদ জানান, দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন করে স্বাস্থ্য পুলিশ চালু করতে হবে।

  • Related Posts

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযান শুরুর এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা ঝুঁকি তৈরি হয়েছে বলে…

    Continue reading
    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প