ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত ১১

গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের কারণে ফিলিপাইনে দ্বিতীয় দিনের মতো ভারী বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

রোববার রাতভর রাজধানী ম্যানিলার দক্ষিণ-পূর্বের বিকল অঞ্চলে তাণ্ডব চালানোর পর সোমবার লুজোনের প্রধান দ্বীপে আছড়ে পড়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ইয়াগি। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সেখানে বন্যা এবং আরও ভূমিধস আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ সতর্কতা হিসেবে সোমবার রাজধানী জুড়ে সব স্কুল ও সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। কিছু এলাকায় ফেরি পরিষেবা স্থগিত করা হয়েছে এবং আবহাওয়ার কারণে ২৯টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

ম্যানিলার তথ্য কর্মকর্তা রেলি বনিফাসিও এএফপিকে বলেন, রাজধানীর কাছাকাছি অ্যান্টিপোলোতে সোমবার ভূমিধসে এক অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন।

তিনি জানিয়েছেন, তিনটি পাহাড়ি এলাকা থেকে সোমবার আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা বন্যার পানিতে ডুবে মারা গেছেন।

শহরের গণস্বাস্থ্য কর্মকর্তা জোশুয়া তুয়াজোন বার্তা সংস্থা এএফপিকে বলেন, কিছু কিছু এলাকায় মাথার উচ্চতাও ছাড়িয়ে গেছে। শত শত বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সোমবার তিন শতাধিক মানুষ বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেন।

স্থানীয় দুর্যোগ বিষয়ক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, রোববার চেবু শহরে দুটি ভূমিধসের ঘটনায় দুজন নিহত হয়েছে এবং পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঘটনায় পাঁচজন নিহত হয়। এছাড়া আহত হয় আরও ৩১ জন।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’