ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা,পুয়ের্তো রিকোতে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলাকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের পাঁচটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান পুয়ের্তো রিকোর সাইবা শহরের সাবেক রুজভেল্ট রোডস সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার, অস্প্রে বিমান, পরিবহনযান ও সামরিক সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করতে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান ক্যারিবিয়ানে মোতায়েন করা হবে। তবে তিনি বলেন, এই পদক্ষেপ ভেনেজুয়েলার সরকার পতনের লক্ষ্যে নয়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র দাবি করে, ভেনেজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী জাহাজে অভিযান চালিয়ে ১১ জনকে হত্যা করা হয়েছে। কিন্তু ভেনেজুয়েলার পক্ষ থেকে বলা হয়, নিহতদের মাদকচক্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আরও উত্তেজনা ছড়ায় যখন ভেনেজুয়েলার সরকার অভিযোগ করে, একটি মার্কিন যুদ্ধজাহাজ তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করে একটি টুনা মাছ ধরার জাহাজে অভিযান চালিয়ে সেটিকে ৮ ঘণ্টা দখলে রাখে।

ভেনেজুয়েলা জানায়, জাহাজটিতে থাকা ৯ জন মৎস্যজীবী ছিলেন নিরীহ ও সাধারণ মানুষ।

এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত স্টেলথ প্রযুক্তির অধিকারী, যা শত্রু রাডারে ধরা পড়ে না। ভেনেজুয়েলার বিমানবাহিনীর হাতে থাকা এফ-১৬ বিমানগুলোর তুলনায় এসব এফ-৩৫ অনেক বেশি শক্তিশালী বলে মনে করা হয়।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের