ভেনেজুয়েলার তেল রপ্তানি ঠেকানোর নির্দেশ ট্রাম্প প্রশাসনের

ভেনেজুয়েলার তেল রপ্তানি কার্যত বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বিশেষ নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ। আগামী অন্তত দুই মাস মার্কিন বাহিনী মূলত ভেনেজুয়েলার তেল পরিবহনের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণে কাজ করবে বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা।

রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আপাতত সামরিক হামলার বদলে অর্থনৈতিক চাপ প্রয়োগেই বেশি গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে ভেনেজুয়েলা সরকারকে চাপে ফেলাই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে খুব স্পষ্ট না হলেও, ব্যক্তিগতভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ক্ষমতা ছাড়ার চাপ দিচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স। ট্রাম্প সম্প্রতি বলেছেন, মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে চলে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

মার্কিন কর্মকর্তাদের দাবি, চলমান চাপ অব্যাহত থাকলে আগামী জানুয়ারির শেষ নাগাদ ভেনেজুয়েলা ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়তে পারে, যদি না তারা যুক্তরাষ্ট্রের শর্তে বড় ধরনের ছাড় দেয়।

এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের জন্য দায়ী করছে। এরই অংশ হিসেবে দক্ষিণ আমেরিকা থেকে আসা কিছু নৌযানে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে, যা বহু দেশ বেআইনি হত্যাকাণ্ড বলে নিন্দা করেছে।

এই মাসে মার্কিন কোস্ট গার্ড ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার তেলবাহী দুটি ট্যাংকার আটক করেছে। আরও একটি জাহাজ জব্দের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।

ভেনেজুয়েলার জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত সামুয়েল মনকাদা এ বিষয়ে বলেন,
ভেনেজুয়েলা কোনো হুমকি নয়, আসল হুমকি হলো যুক্তরাষ্ট্র সরকার।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান