ভারতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১১

ভারতের কর্ণাটকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে চিত্রদুর্গ জেলার হিরিয়ুরের কাছে জাতীয় সড়ক ৪৮-এ একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে বিলাসবহুল স্লিপার বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গোকর্ণাগামী বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং বেশিরভাগ যাত্রী বাসের ভেতরেই পুড়ে মারা যান।

ইস্ট জোনের আইজি রবি কান্থে গৌড়া জানান, বাসটি পুরোপুরি আগুনে ঢেকে যায়। বাসের চালক ও হেলপার প্রাণে বাঁচলেও ট্রাকের চালক ও তার সহকারী নিহতদের মধ্যে রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকচালকের অবহেলাই দুর্ঘটনার কারণ। পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরু থেকে পুনে ও মুম্বাইগামী সড়কে চলাচলরত ট্রাকটি ডিভাইডার টপকে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা খায়।

স্কুলবাসের সঙ্গেও সংঘর্ষ

আইজি ড. বি আর রবি কান্থে গৌড়া জানান, একই সময় পাশ দিয়ে যাওয়া একটি স্কুলবাসও আগুনে পোড়া বাসটির সঙ্গে ধাক্কা খায়। তবে সৌভাগ্যক্রমে, ওই বাসে থাকা ৪৮ শিক্ষার্থীর কেউ আহত হয়নি।

তিনি বলেন, স্কুলবাসটির চালক পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী। তার বক্তব্য রেকর্ড করা হচ্ছে। তদন্ত চলছে।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর একটি দলও উদ্ধারকাজে যোগ দেয়।

দমকল কর্মকর্তারা জানান, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে মরদেহ উদ্ধারের কাজ চলে সকাল ৮টা পর্যন্ত।

ক্ষতিপূরণ ঘোষণা

দুর্ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া শোক প্রকাশ করেন এবং ক্ষতিপূরণ ঘোষণা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার রুপি।

মুখ্যমন্ত্রী বলেন, তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

  • Related Posts

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউজে তাদের বৈঠক হবে। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করার মধ্যেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন জেলেনস্কি।…

    Continue reading
    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সোমবার (২৭ জুলাই) তিনি ইসরায়েল ছেড়েছেন বলে…

    Continue reading

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি