ভেনিসে ঐতিহাসিক নৌকা বাইচ

ইতালির ভেনিসে ৭ সেপ্টেম্বর উদযাপন করা হয় ঐতিহাসিক নৌকা বাইচ। রঙ-বেরঙের শতশত নৌকা রাজকীয় সাজে সজ্জিত হয়ে অংশ নিয়েছে এই উৎসবে।

নৌকার মাঝিরা রাজকীয় পোশাকে সেজে দেশটির গ্রান ক্যানেলের পানিতে শোভাযাত্রা করেছেন, যা দেখতে হাজার হাজার মানুষ জড়ো হন ক্যানেলপাড়ে।

প্রায় দুই লাখ পর্যটক সরাসরি উৎসবটি উপভোগ করেছেন। দর্শকরা করতালি দিয়ে, নেচে গেয়ে-বাঁশির শব্দে নৌকা চালকদের উৎসাহ দেন। উৎসব উপলক্ষে গ্রান ক্যানেলের আশপাশের রেস্তোরাঁ ও পানশালাগুলো পর্যটকে পূর্ণ হয়ে ওঠে। নারীদের জন্য আলাদা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, ক্যানেলপাড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ভ্রমণকারীরা বিভিন্ন দেশ থেকে এ উৎসব উপভোগ করতে আসেন। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে আসেন। কেউ কেউ স্মার্টফোনে সরাসরি সম্প্রচারও করছিলেন।

ভেনিসের মেয়র লুইজি ব্রুনেরো উৎসবটি সরাসরি উপভোগ করেন এবং উপস্থিত সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেন। উল্লেখ্য, তেরো শতকে শুরু হওয়া এই নৌকা বাইচ উৎসব প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম রোববার অনুষ্ঠিত হয়ে থাকে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের