ভালোবাসা দিবসে অপূর্ব-নিহার ‘মন-দুয়ারী’

পারিবারিক সম্পর্ক আর মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং হালের ক্রেজ অভিনেত্রী নাজনিন নাহার নিহা। এবারই কোনো নাটকে প্রথমবার একসঙ্গে কাজ করলেন এ দুই তারকা

ভ্যালেন্টাইন দর্শকদের নতুন কিছু উপহার দেয়ার লক্ষ্যেই নতুন এ জুটি তৈরি করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। নাটকটি সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে। নাটকটি যৌথভাবে রচনা করেছেন নাসির খান এবং জাকারিয়া সৌখিন।

গল্পে দেখা যাবে, অপূর্ব নিউ ইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদীকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। ঘটনাক্রমে মিষ্টি ও দুষ্টু মেয়ে নিহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়।

এরপর দু’জন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। নিহার প্রেম একসময় অপূর্বর মনের সকল বন্ধ দুয়ার খুলে দেয়।

গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘মন-দুয়ারী’তে থাকছে দুটি নতুন গান। সোমেশ্বর অলির কথায় একটি গান সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন কনা এবং রেহান রসূল। আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।

উঠতি অভিনেত্রী নিহার সঙ্গে প্রথম কাজ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নিহার মধ্যে প্রচণ্ড সম্ভাবনা আছে অনেকদূর যাওয়ার। ও শিখতে চায়, শিখে অভিনয় করতে চায়। এটাই ওর বড় গুণ। আর এগিয়ে যাওয়ার জন্য এ গুণটিই যথেষ্ট। এই নাটকে নিহা এতো ভালো করেছে, না দেখলে বিশ্বাস হবে না।’

নিহা বলেন, ‘অপূর্ব ভাইয়ার সাথে অভিনয় করার স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্নটি পূরণ হয়েছে। তাই আমি অনেক খুশি। অপূর্ব ভাইয়া, সৌখিন ভাইয়া মিলে আমাকে সবসময় হেল্প করেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

ঢাকা, নবাবগঞ্জ এবং রাজশাহীতে শুটিং হয়েছে ‘মন-দুয়ারী’-র। নাটকটি নিয়ে বেশ আশাবাদী প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুকে ধন্যবাদ জানিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘ভ্যালেন্টাইনে সবসময় একই টাইপের গল্পে নাটক নির্মিত হয়। কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা। আপাতত এটুকুই বলছি। বাকিটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন। এমন ভিন্ন প্রজেক্ট করার সাহস আর উৎসাহ দেয়ার জন্য প্রযোজক পাপ্পু ভাইর প্রতি ধন্যবাদ।’

‘মন-দুয়ারী’-তে অপূর্ব-নিহা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ। আসছে ভালোবাসা দিবসে ১৪ ফেব্রুয়ারির বিশেষ কনটেন্ট হিসেবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মন-দুয়ারী’।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল