ভারত ও ইইউয়ের ঐতিহাসিক চুক্তি, শুল্ক কমছে গাড়ি-বস্ত্রপণ্যে

দীর্ঘদিনের অপেক্ষার পর ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উভয় পক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অনিশ্চিত সম্পর্কের প্রেক্ষাপটে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইইউ জানিয়েছে, এই চুক্তির ফলে ২০৩২ সালের মধ্যে ভারতে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী সাত বছরে ইইউ ৯৯.৫ শতাংশ পণ্যের ওপর শুল্ক কমাবে। ভারতীয় সামুদ্রিক পণ্য, চামড়া, বস্ত্র, রাসায়নিক দ্রব্য, রাবার, ধাতু এবং স্বর্ণালংকারে শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি বড় চুক্তি সই হয়েছে। বিশ্বজুড়ে মানুষ একে ‘সবচেয়ে বড় চুক্তির বলে অভিহিত করছে।”

তিনি আরও বলেন, এই চুক্তি ভারতের ১৪০ কোটি মানুষ এবং ইউরোপের লাখো মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

এই চুক্তির মাধ্যমে ভারতের কঠোরভাবে নিয়ন্ত্রিত বাজার আরও উন্মুক্ত হবে। ইইউ-এর বিবৃতি অনুযায়ী, বর্তমানে গাড়ির ওপর ১১০ শতাংশ পর্যন্ত শুল্ক থাকলেও তা পাঁচ বছরে কমিয়ে ১০ শতাংশে নামানো হবে। এতে ভক্সওয়াগেন, রেনল্ট, মার্সিডিজ-বেঞ্জ ও বিএমডব্লিউর মতো ইউরোপীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো লাভবান হবে।

এছাড়া, ভারত আমদানি করা ওয়াইনের ওপর শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে তাৎক্ষণিকভাবে ৭৫ শতাংশ করবে, যা ধাপে ধাপে ২০ শতাংশে নামানো হবে। মদের ওপর শুল্ক কমিয়ে ৪০ শতাংশ করা হবে।

চুক্তির আওতায় যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম, রাসায়নিক দ্রব্য, লোহা ও ইস্পাতসহ নানা ইউরোপীয় পণ্যের ওপরও শুল্ক কমানো হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, আজ ইউরোপ ও ভারত ইতিহাস তৈরি করেছে। এটি কেবল শুরু।

২০২৫ সালের মার্চ পর্যন্ত অর্থবছরে ভারত ও ইইউ-এর মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১৩৬.৫ বিলিয়ন ডলার।

ভারত সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, আইনি যাচাই শেষে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি সই হবে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত