ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২৩ সেনা নিহত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিধসে আটকে পড়া ২৩ জন নৌসেনা সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

শনিবার ভোরে ভারী বৃষ্টির কারণে ভূমিধসটি ঘটে। এটি হয় বান্দুং বারাত অঞ্চলের পাসির লাঙ্গু গ্রামে। গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত।

নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল টুঙ্গগুল জানান, নিহত ২৩ জন মেরিন সদস্য ইন্দোনেশিয়া–পাপুয়া নিউগিনি সীমান্তে টহল দেওয়ার প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিলেন। প্রশিক্ষণের সময়ই তারা ভূমিধসের কবলে পড়েন।

তিনি বলেন, চরম আবহাওয়া ও টানা ভারী বৃষ্টির কারণে প্রশিক্ষণ এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে।

এদিকে, ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত এই ভূমিধসে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে, যা আগে ছিল ১৭ জন। এখনো ৪২ জন নিখোঁজ রয়েছেন।

তবে নিহত সেনারা এই তালিকায় অন্তর্ভুক্ত কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।

নিখোঁজদের উদ্ধারে অন্তত ৮০০ উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্য এবং ৯টি খননযন্ত্র মোতায়েন করা হয়েছে।

মুহারি জানান, ক্ষতিগ্রস্ত গ্রামের ৬৮৫ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে স্থানীয় সরকারি ভবনে আশ্রয় দেওয়া হয়েছে।

জাভা দ্বীপে বর্ষাকালের চূড়ান্ত সময়ে এই ভূমিধসের ঘটনা ঘটে। গত সপ্তাহে রাজধানী জাকার্তাসহ পশ্চিম ও মধ্য জাভার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়।

এর মাত্র দুই মাস আগেই সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয় এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত