ভারতে রপ্তানির খবরে ইলিশের দাম বাড়লো কেজিতে ২০০-৩০০ টাকা

ভারতে ইলিশ রপ্তানির খবরে চাঁদপুরে পাইকারি ইলিশের বাজারে কেজিতে দাম বেড়েছে ২০০-৩০০ টাকা। এতে প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও। ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরেই থেকে যাচ্ছে সুস্বাদু এই মাছ।

মৌসুমজুড়েই চাঁদপুরে ইলিশের বাজার চড়া। তবে উর্ধ্বমুখী ইলিশের দামের পালে হাওয়া লেগেছে ভারতে রপ্তানির ঘোষণায়। ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির ঘোষণার পর দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় মস্টেশন মাছঘাটে বেড়ে যায় দাম।

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘ইলিশের মৌসুম প্রায় শেষের পথে। বাজারে ইলিশ কম। এই মৌসুমের আর যে কদিন আছে, ইলিশের দাম কমার সম্ভাবনা নেই। ভারতে ইলিশ রপ্তানির খবরে দাম আরও বেড়ে গেছে। বর্তমানে এককেজি ওজনের ইলিশ ১৭০০-১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে ছিল ১৪০০-১৬০০ টাকা পর্যন্ত।’

নরসিংদী থেকে ইলিশ কিনতে আসা আবদুল হাফেজ বলেন, ‘এতদূর থেকে ইলিশ কিনতে চাঁদপুর এসেছি অথচ এখানকার চিত্রই ভিন্ন। অনলাইনে দেখি একদাম আর এখানে দেখি আরেক দাম। দু-দিনের ব্যবধানে দাম বেড়েছে ২০০-৩০০ টাকা। মাছ ঘাটে এসে ইলিশের দাম শুনে মাথা ঘুরাচ্ছে। দূর থেকে এসেছি, তাই অল্প হলেও নিয়ে যেতে হবে।’

তবে মাছ সংকটের কারণে দাম আগে থেকেই বাড়তি ছিল বলে জানান চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শবে বরাত সরকার।

তিনি বলেন, ভারতে রপ্তানি শুরু হওয়ায় কেজিতে দাম আরও ১০০-২০০ টাকা বেড়েছে। সরবরাহ না বাড়লে চলতি বছর ইলিশের দাম কমার আর সম্ভাবনা নেই বললেই চলে।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির এই নেতা আরও বলেন, আগে এই সময়ে সরবরাহ হতো ৮০০ থেকে ১২০০ মণ। অথচ এখন সরবরাহ হচ্ছে ৫০০ থেকে ৬০০ মণ। যে কারণে দাম কমছে না।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প