ভারতে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১, নিহত এক পরিবারের ৮ জন

দিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় মুস্তাফাবাদের দয়ালপুর এলাকায় একটি চারতলা আবাসিক ভবন ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজনই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে।

শনিবার ভোররাতে ভবন ধসে পড়ার ঘটনায় আরও ১১ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। রাত ৩টার কিছু আগে ভবনটি ধসে পড়ে বলে জানা গেছে। প্রায় ১২ ঘণ্টাব্যাপী চলে উদ্ধার তৎপরতা।

দিল্লি পৌরসংস্থা (এমসিডি) জানিয়েছে, ভবনটি অনুমোদনহীন এবং প্রায় ২০ বছরের পুরোনো ছিল।

ভবনের মালিক ৬০ বছর বয়সী তাহসিন ও তার পরিবারের ৭ সদস্য—ছেলে নজিম (৩০), পুত্রবধূ সাহিনা (২৮), নাতি আনাস (৬), নাতনি আফরিন (৪) ও আফান (২), ছোট পুত্রবধূ চাঁদনী (২৩) এবং আত্মীয় ইশাক (৭৫)—নিহতদের মধ্যে রয়েছেন।

তাহসিনের স্ত্রী জিনাত (৫৮) ও ছোট ছেলে চাঁদ (২৫) আহত হয়েছেন। জানা গেছে, তাহসিনের বড় ছেলে আস মোহাম্মদ ২০২০ সালের দাঙ্গায় নিহত হন।

নিহত বাকি তিনজন হলেন দুই ভাই দানিশ (২৩) ও নাভেদ (১৭), এবং রেশমা (৩৮)।

দিল্লি দমকল বিভাগের বিভাগীয় কর্মকর্তা রাজেন্দ্র অতওয়াল জানান, ভোর ২টা ৫০ মিনিটে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে অন্তত ১০টি দমকল ইঞ্জিন পাঠানো হয়। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দমকল বিভাগ ও অন্যান্য সংস্থা উদ্ধার কাজ চালায়।

পুলিশ জানিয়েছে, ভবনের নিচতলায় দোকান নির্মাণের কাজ চলছিল। শুক্রবার রাতে শহরে ধুলিঝড়ের পর ভবনটি ধসে পড়ে বলে সন্দেহ করা হচ্ছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘটনাটিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের প্রতি শোক জানিয়ে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে অনুদান ঘোষণা করেছেন।

  • Related Posts

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, শিক্ষাব্যবস্থায় সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলন মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০…

    Continue reading
    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    পুলিশের ব্যাপক টিয়ারগ্যাস, তীব্র লাঠিচার্জ এবং বহু সহযোদ্ধা রক্তাক্ত ও আহত হওয়ার পরও দিল্লির রাজপথ ছাড়েননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরে…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ