ভারতে ফের প্লেনে বোমাতঙ্ক, জরুরি অবতরণ

ভারতে ফের দুই প্লেনে বোমাতঙ্ক ছড়ালো। বৃহস্পতিবার ইন্ডিগো ও বিসতারার প্লেনে বোমাতঙ্ক ছড়ায়। এই নিয়ে টানা চারদিন ধরে বেশ কয়েকটি প্লেনে বোমাতঙ্কের ঘটনায় শোরগোল পড়ে গেছে দেশটিতে।

বুধবারই বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেন ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু। কিন্তু তার পরেও বৃহস্পতিবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেলো।

জানা গেছে, জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে মুম্বাইয়ে আসছিল বিসতারার একটি প্লেন। বুধবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে ১৪৭ জন যাত্রীকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয় এটি। কিন্তু মুম্বাইয়ের কিছুটা দূরেই বৃহস্পতিবার প্লেনটিতে বোমাতঙ্ক ছড়ায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই হুমকি বার্তা পাওয়ার পরই প্লেনটিকে জরুরিভিত্তিতে অবতরণ করানো হয়।

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ইউকে ০২৮ প্লেনটিকে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামানো হয়। তারপর যাত্রীদের নিরাপদে সরিয়ে প্লেনটিতে তল্লাশি চালানো হয়। যদিও সন্দেহজনক কিছু মেলেনি।

অন্যদিকে ইন্ডিগোর একটি প্লেন তুরস্ক থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়। সেই প্লেনেও বোমাতঙ্ক ছড়ায় বৃহস্পতিবার। যদিও এটিতে সন্দেহজনক কিছু পাওয়া গেছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি। তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে প্লেনে তল্লাশি করা হয়।

সোমবার থেকে লাগাতার ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা ও এয়ার ইন্ডিয়ার ১২টিরও বেশি প্লেনে বোমাতঙ্ক ছড়ায়। এই ঘটনায় এরই মধ্যে ছত্তীসগড়ের রাজনন্দগাঁওয়ের এক কিশোরকে নিজেদের হেফাজতে নিয়েছে মুম্বাই পুলিশ। পাশাপাশি এই আতঙ্ক ছড়ানোর জন্য সন্দেহজনক আরও কয়েক জনকে চিহ্নিত করা হয়েছে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত