ভারতে প্রবল বৃ‌ষ্টি, কু‌ড়িগ্রাম সীমা‌ন্তে ভেসে আসছে গাছ

ভার‌তে ভা‌রী বর্ষণ আর উজা‌নের ঢলের স‌ঙ্গে সা‌রি সা‌রি গা‌ছের গুঁড়ি ভে‌সে আস‌ছে কু‌ড়িগ্রাম সীমা‌ন্তে।

রোববার (৫ অ‌ক্টোবর) বিকেল ৩টা থেকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙা ও শালঝোড় এলাকায় ভারতের অভ্যন্তর থেকে কালজানি নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভেসে আসছে হাজার হাজার এসব গাছের গুঁড়ি। এসব গাছ সংগ্রহ করছেন স্থানীয়রা।

জানা গে‌ছে, কালজানি নদীর উজানে ভারতের হাসিমারা বনাঞ্চল রয়েছে। সেখানে বৃষ্টির পানি প্রবেশ করেছে এবং তীব্র স্রোত দেখা দিয়েছে। পানির স্রোতের কারণে বন থেকে এ সব গাছ উপড়ে আসছে। ভেসে আসা বেশির ভাগ গাছ কেটে রাখা। কিছু গাছ শেকড়সহ আসছে। গাছগু‌লো না‌গেশ্বরী উপ‌জেলায় দুধকুমার নদী‌ দি‌য়ে ভা‌টির দি‌কে যা‌চ্ছে ব‌লেও জানান স্থানীয়রা।

স্থানীয় বা‌সিন্দা আবু সাঈদ, লেবু মিয়া ও নুর ইসলামসহ ক‌য়েকজন জানান, বিকেল ৩ টার দিক থেকে গাছগুলো আসতে শুরু করে। নদীতে গাছ আর গাছ। মাঝে মধ্যে মরা গরুও ভে‌সে আস‌তে দেখা যায়। এমন কাণ্ড কখনও দে‌খেন‌নি তারা।

শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, নদী‌তে শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে। লোকজন নৌকা বা সাঁতরে গাছ ধরে আনছে। ভারত থেকে এসব গাছ আসছে ব‌লে ধারণা কর‌ছেন তারা।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প