ভারতে অভিনেতা বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ২০ জনের মৃত্যুর শঙ্কা

ভারতে অভিনেতা বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের দল তামিলাগা ভেত্ত্রি কাজাগমের (টিভিকে) জনসভায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা।

কারুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৫০০ জনকে ভর্তি করা হয়েছে এবং আরও কমপক্ষে ৪০০ জনকে আনা হচ্ছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথম জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিজয়ের আগমনের অপেক্ষায় তার সমর্থকেরা ছয় ঘণ্টার বেশি সময় ধরে ভিড় করে ছিলেন। তবে তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজয় মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় ক্রমশ বাড়তে থাকে, অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষকে পানি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হন।

এ সময় অ্যাম্বুলেন্সগুলো জনতা ভিড়ের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে হিমশিম খায়। পুলিশ জানিয়েছে, সভাস্থলে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামনিয়ান কারুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে ঘটনাস্থলে পরিস্থিতি সামলানোর নির্দেশ দিয়েছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় তিনি লিখেছেন, কারুর থেকে আসা সংবাদ উদ্বেগজনক। আহতদের চিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

ঘটনার পর বিরোধী দল ডিএমকে বিজয়কে অবহেলার জন্য দায়ী করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর বিজয়ের দল টিভিকে সমর্থকদের জন্য কড়া নিরাপত্তা ও আচরণবিধি জারি করেছিল। আদালতের নির্দেশে অন্তঃসত্ত্বা নারী, শিশু, প্রবীণ ও অসুস্থদের জনসভায় না আসার জন্যও আহ্বান জানানো হয়েছিল। তবে শনিবারের সভায় সে নির্দেশ মানা হয়নি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের