ভারতের বিপক্ষে খেলতে পারবেন নিউজিল্যান্ডের সেরা বোলার?

৪ ম্যাচে ১০ উইকেট; চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটিই সর্বোচ্চ উইকেটশিকারির পরিসংখ্যান। যা লেখা হয়েছে নিউজিল্যান্ডের তারকা পেসার ম্যাট হেনরির নামের পাশে। অর্থাৎ এখন পর্যন্ত টুর্নামেন্টসেরা ও নিউজিল্যান্ডের সেরা বোলার হেনরি।

কিন্তু ফাইনালে ভারতের বিপক্ষে হেনরিকে পাবে কিনা নিউজিল্যান্ড, তা নিয়ে তৈরি হয়েছে দারুণ অনিশ্চয়তা। বর্তমানে কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি। আগামী রোববার ফাইনালের আগে সুস্থ্য হয়ে উঠতে পারবেন কিনা, তা নিশ্চিত করতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ম্যাচে কাঁধে চোট পান হেনরি। প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেনের ক্যাচ সফলভাবে হাতে জমা করতে পারলেও আঘাত থেকে বাঁচতে পারেননি তিনি।

যদিও চোট পাওয়ার পরও দুই ওভার বিরতি দিয়ে বোলিংয়ে আসেন হেনরি। এরপর ফিল্ডিংয়ের সময় তাকে ডাইভ দিতেও দেখা যায়।

ফাইনাল শুরুর ৪৮ ঘণ্টা আগেও নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড নিশ্চিত করে বলতে পারেননি হেনরি খেলার জন্য ফিট কিনা।

স্টিড বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক দিক হলো সে (হেনরি) আবার বোলিং করার জন্য মাঠে ফিরে এসেছে। আমরা কিছু স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা করেছি এবং আমরা তাকে এই ম্যাচে খেলার জন্য সকল সুযোগ দেবো। (কিন্তু) এই পর্যায়ে এটি এখনও কিছুটা অনিশ্চিত।’

ভারতের বিপক্ষে দুবাইয়ের উইকেটে হেনরি দারুণ কার্যকর বোলার, তা প্রমাণিত হয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ওই ম্যাচে ৫ ভারতীয় ব্যাটারকে সাজঘরের পথ দেখাতে সক্ষম হয়েছেন তিনি।

স্টিড বলেন, ‘সে স্পষ্টতই বেশ চোট অনুভব করছে। কারণ, তার কাঁধের ওপর চাপ পড়েছিল। আশা করি, সে ঠিক হয়ে যাবে।’

ফাইনালে যদি হেনরি খেলতে না পারেন, তাহলে নিউজিল্যান্ডের দলে আসতে পারেন ডানহাতি পেসার জ্যাকব ডাফি। চলতি আসরে এখনও কোনো ম্যাচ খেলেননি তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি। ওই ম্যাচে ৭ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন