নাচে-গানে ভরপুর মেহজাবীনের গায়ে হলুদ, ভিডিও ভাইরাল!

অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ে হলুদের ভিডিও প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর গায়ে হলুদকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজ পাড়ার এক ঝাঁক সেলিব্রেটি।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে মেহজাবীন তার ভেরিফাইড ফেসবুকে গায়ে হলুদের ভিডিও আপলোড করেন। ২ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিও ছিল নাচে গানে ভরপুর।

ভিডিওর শুরুতেই দেখা যায়, মেহজাবীনের তিন বোনকে। এ সময় ব্যাক গ্রাউন্ডে বাজতে থাকে মেহজাবীনের হলুদের গান-

‘মিটমিট জ্বলে আলো বন্ধু আমার যায়, বিদ্যুৎ কাজল কালো চক্ষু দিয়া চায়, তার চাহনি বিন্দে তীরের ফলার মতো, আর না জানি সে চোখে আছে কথা কত, আমি বলতে তারে চাই, আমি শুধুই তারে চাই, তাহার মতো সুন্দর মানুষ এই দুনিয়ায় নাই।’

বড় বোনের গায়ে হলুদ অনুষ্ঠানে এ গানের তালে তালে বোনরা হলুদের পোশাক পরে নাচতে শুরু করেন। পরে তাদের সঙ্গে যোগ দেন মেহজাবীনের মা, বাবা ও আত্মীয় স্বজনরা।

এরপর দেখা মেলে এক ঝাঁক তারকার। জমকালো হলুদের পোশাকে নাচতে দেখা যায় অভিনেত্রী সাবিলা নূর, সুনেরাহ বিনতে কামাল, অভিনেতা সিয়াম আহমেদ, নির্মাতা রায়হান রাফিসহ অনেককে।

ভিডিওর শেষ দিকে দেখা যায়, মেহজাবীন ও নির্মাতা আদনান আল রাজীবকে।

ভিডিওর ক্যাপশনে মেহজাবীন ইংরেজিতে তার অনুভূতি প্রকাশ করেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, আমাদের হলুদ ছিল এক পূর্ণাঙ্গ উৎসবের চেয়ে কম কিছু নয়! অবিরাম হাসি থেকে শুরু করে অবিরাম নাচ, প্রতিটি মুহূর্ত ছিলো নির্মল আনন্দ।

এরপরই মেহজাবীন লেখেন, আমাদের বিয়েকে এত জাঁকজমকপূর্ণ, অবিস্মরণীয় করে তোলার জন্য আমাদের অসাধারণ পরিবার এবং বন্ধুদের প্রতি শব্দের বাইরে কৃতজ্ঞতা!

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন হয় মেহজাবীন-রাজীবের। ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। এরপরই ২৪ ফেব্রুয়ারি দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে পরিণতি দেন এ প্রেমিক যুগল।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প