ভারতের বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভারতের কাছে হার ও মালদ্বীপের বিপক্ষে ড্রয়ের পর সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছিল বাংলাদেশের। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সাইফুল বারী টিটুর দল তাকিয়ে ছিল ভারত ও মালদ্বীপের শেষ গ্রুপ ম্যাচে দিকে।

এ ম্যাচে একাধিক গোলের ব্যবধানে ভারতের জয়ই কেবল খুলে দিতে পারে বাংলাদেশের ভাগ্য- এই সমীকরণ সামনে রেখে মঙ্গলবার এ ম্যাচে পাখির চোখ করেছিল বাংলাদেশের যুবারা। ভারতের বড় জয়ে সমীকরণ মিলে গেছে লাল-সবুজ জার্সিধারীদের।

ভুটানের রাজধানী থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভারত ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরই বাংলাদেশের মুখে হাসি ফুটতে শুরু করে। শেষ পর্যন্ত ভারতের যুবারা ৩-০ ব্যবধানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লেখানোর পাশাপাশি বাংলাদেশও হয়ে যায় গ্রুপ রানার্সআপ। নিশ্চিত হয় সেমিফাইনালের টিকিট।

‘বি’ গ্রুপে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে আছে ভুটান ও পাকিস্তান। দুই দলের পয়েন্টই ৪ করে। বুধবার পাকিস্তান-শ্রীলংকা ও ভুটান-নেপাল ম্যাচের ফলাফল নির্ধারণ করবে এই গ্রুপ থেকে কোন দুই দল উঠকে নকাউট পর্বে।

বাংলাদেশ ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়ায় ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নদের বিপক্ষে। প্রতিপক্ষ জানতে অপেক্ষা করতে হবে বুধারের ম্যাচ পর্যন্ত।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প