ভারতীয় সেনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, রাহুল গান্ধীকে তলব আদালতের

ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। এই নিয়ে আদলতে মামলা করা হয়েছিল তার বিরুদ্ধে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবার আদালতে তলব করা হয়েছে রাহুল গান্ধীকে। 

২০২২ সালে ভারত জোড়ো যাত্রা চলাকালীন সময়ে সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এই আবহ বর্ডার রোডস অর্গানাইজেশনের সাবেক ডিরেক্টর উদয়শংকর শ্রীবাস্তবের হয়ে আইনজীবী বিবেক তিওয়ারি অভিযোগ দায়ের করেছিলেন রাহুলের বিরুদ্ধে। খবর হিন্দুস্তান টাইমসের।

এই মামলায় তিওয়ারি দাবি করেন, ২০২২ সালের ৯ ডিসেম্বর ভারত ও চিনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই সম্পর্কে রাহুল গান্ধী ২০২২ সালের ১৬ ডিসেম্বর যে মন্তব্য করেছিলেন তা অবমাননাকর এবং ভারতীয় সামরিক বাহিনীর তাতে মানহানি হয়েছে। এই আবহে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলোক ভার্মা ২৪ মার্চ শুনানির দিন ধার্য করে বলেন, রাহুল গান্ধীকে আদালতে হাজিরা দিতে হবে। লখনউয়ের এমপি-এমএলএ আদালতে রাহুলকে হাজির হতে হবে বলে নোটিসে জানানো হয়েছে। 

এর আগে ২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে রাহুলের আপত্তিকর মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ। তার জন্য লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে আরও একটি মানহানির মামলার শুনানি হয় বিশেষ আদালতে। আগামী ২৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। আদালত অভিযোগকারীকে মামলায় প্রাসঙ্গিক প্রমাণ উপস্থাপনের নির্দেশও দিয়েছে। গত ৫ বছরে এই মামলা একাধিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও রাহুল গান্ধী আদালতে হাজিরা দিতে পারেননি। পরে ২০২৩ সালের ডিসেম্বরে পরোয়ানা জারির পর অবশেষে আদালতে হাজিরা দেন রাহুল গান্ধী। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কংগ্রেস নেতা সমন মেনে নেন এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন। রায়বরেলির সাংসদ দাবি করেছেন যে তিনি এই অভিযোগে দোষী নন এবং মামলাটি তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে করা হয়েছে। 

এর আগে ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২ বছরের কারাদণ্ডের সাজা শুনতে হয়েছিল রাহুল গান্ধীকে। গুজরাটের আদালেতর সেই রায়ে সাংসদ পদ হারাতে হয়েছিল রাহুল গান্ধীকে। পরে অবশ্য তিনি নিজের সাংসদ পদ ফিরে পেয়েছিলেন। তবে ফের নিজের মন্তব্যের জন্যে আইনি জটিলতায় পড়লেন রাহুল।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল