ভক্তের মৃত্যুতে ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন

তারকাকে এক ঝলক দেখার উন্মাদনায় যে আনন্দ শুরু হয়েছিল, সেটাই শেষ পর্যন্ত রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে। সেই মর্মান্তিক ঘটনার এক বছরের বেশি সময় পর এবার বড় সিদ্ধান্ত নিল পুলিশ। জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে ভক্তের মৃত্যুর ঘটনায় চার্জশিট দাখিল করা হয়েছে। এটি নতুন করে আলোচনার ঝড় তুলেছে বিনোদন অঙ্গনে।

২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি এক্স রোডস এলাকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো চলাকালীন ঘটে যায় ভয়াবহ পদদলনের ঘটনা। আল্লু অর্জুনকে এক নজর দেখার আশায় বিপুল সংখ্যক ভক্ত ভিড় করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই পদদলনে প্রাণ হারান ৩৫ বছর বয়সী এক নারী রেভাথি। গুরুতর আহত হন তার নাবালক ছেলে শ্রীতেজ। তিনি এখনো নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনার এক বছরেরও বেশি সময় পর হায়দরাবাদের নামপল্লি আদালতের নবম অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। চার্জশিটে আল্লু অর্জুনসহ মোট ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, প্রিমিয়ার শোয়ে অভিনেতার উপস্থিতি আগেই জানা থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি নিরাপত্তাজনিত কারণে পুলিশের পক্ষ থেকে আল্লু অর্জুনের উপস্থিতির অনুমতি দেওয়া হয়নি বলেও চার্জশিটে উল্লেখ রয়েছে। তবুও উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে অভিনেতা সেখানে উপস্থিত হন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যথাযথ সমন্বয় করেননি এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

চার্জশিটে আরও বলা হয়েছে, থিয়েটার কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। ভিআইপি অতিথিদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানপথের ব্যবস্থা না থাকাও পরিস্থিতি জটিল করে তোলে। পাশাপাশি অভিনেতার ব্যক্তিগত ম্যানেজার, স্টাফ সদস্য ও আটজন বেসরকারি দেহরক্ষীর আচরণ ভিড়কে আরও উত্তেজিত ও বিপজ্জনক করে তোলে বলে পুলিশের দাবি।

থিয়েটার মালিক ও ব্যবস্থাপনার বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ ধারাসহ জননিরাপত্তা বিপন্ন করার একাধিক ধারা যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ঘটনার পর ২০২৪ সালের ডিসেম্বরে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। পুলিশ জানিয়েছে, তদন্তে তিনি সহযোগিতা করেছেন।

চার্জশিট দাখিলের মধ্য দিয়ে মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করল। অন্যদিকে নিহত রেভাথির পরিবার ন্যায়বিচারের পাশাপাশি আহত শিশুটির দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিও পুনর্ব্যক্ত করেছে। এই ঘটনায় শেষ পর্যন্ত আদালত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে বিনোদন দুনিয়া।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান