এবার দুইদিনে টেস্ট জয় ইংল্যান্ডের, ঘুচলো ১৫ বছরের আক্ষেপ

পার্থে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে দুইদিনেই হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ড সিরিজও হেরেছে। অবশেষে মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্টে এসে প্রতিশোধ নিতে পারলো ইংলিশরা। এবার তারা দুইদিনেই হারালো অস্ট্রেলিয়াকে।

শুধু তাই নয়, ১৯ টেস্ট পর প্রথমবার এবং প্রায় ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেলো ইংল্যান্ড। ইংল্যান্ডের টপ অর্ডার আক্রমণাত্মক ব্যাটিং করে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে এবং শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।

টেস্ট ইতিহাসে এটি মাত্র পঞ্চমবার, যখন একটি সিরিজে একাধিক দুই দিনের ম্যাচ দেখা গেল। আর এই গ্রীষ্মের আগে, অস্ট্রেলিয়ায় এমন ঘটনা ঘটেছিল ইতিহাসে মাত্র দুইবার।

লক্ষ্য খুব বড় ছিল না, ১৭৫ রানের। তবে মেলবোর্ন টেস্টের পিচ যেমন আচরণ করছিল, তাতে ভয় ঠিকই ছিল ইংল্যান্ডের। আগের তিন ইনিংসে যে দুই দল একবারও ১৭৫ পর্যন্ত যেতে পারেনি।

তবে এবার সুযোগ হাতছাড়া করেনি ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাক ক্রলি (৩৭) আর বেন ডাকেট (৩৪) ভালো শুরু এনে দেন। দায়িত্ব নিয়ে খেলেন ২২ বছরের জ্যাকব বেথেল। তার ব্যাট থেকে আসে ৪০ রান।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ১৫২ এবং ১৩২
ইংল্যান্ড: ১১০ এবং ১৭৮/৬

ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী।
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত