ব্লাইন্ড টি-২০ বিশ্বকাপ শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। সেমিফাইনালে লঙ্কানদের ৬ রানের ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

রোববার (১ ডিসেম্বর) আসরের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩৮ রানে থামে শ্রীলঙ্কা।

পাকিস্তানে আয়োজিত দৃষ্টিহীন ক্রিকেটারদের এ বিশ্বকাপ সেমিফাইনালে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সালমান ও আরিফ। ১৩ ওভারে দুজন মিলে দলকে এনে দেন ১৭৭ রান। ১৪তম ওভারের প্রথম বলে ৩ রানের আক্ষেপ নিয়ে আউট হন সালমান। ৪৯ বলে থামে তার বিধ্বংসী ৯৭ রানের ইনিংস।

আরিফ আউট হন ৫৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে। বাকিরা অবশ্য তেমন দ্যুতি ছড়াতে পারেননি। লঙ্কানদের পক্ষে ২ ওভারে ১২ রান খরচায় ১ উইকেট নেন সাহান।

রান তাড়ায় নেমে ১৮তম ওভার পর্যন্ত লঙ্কানদের জয়ের পথে রেখেছিলেন চন্দনা। তবে ১৯তম ওভারে ৫৪ বলে ৮৬ রানে ইনিংস খেলে চন্দনা রান আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। দলের হয়ে এদিন দ্বিতীয় সর্বোচ্চ ২৮ বলে ৩৫ রানের ইনিংস খেলেন দিনেশ। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন মাহিদুল, সালমান, শহীদ ও আরিফ।

আগামী ৩ ডিসেম্বর ফাইনালে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। দিনের অন্য সেমিফাইনালে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ১০ উইকেটের সহজ জয় পায় নেপালের বিপক্ষে। 

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের