ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা, কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে গায়ক

সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া। ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়ক ও গীতিকার অলিভার ট্রি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩২ বছর।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোর আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন বিশ্বজুড়ে জনপ্রিয় এই সংগীতশিল্পী।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া অলিভার ট্রি শুরুতে ইলেকট্রনিক সংগীতের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ২০১৩ সালে প্রকাশিত তার প্রথম ইপি ‘ডেমনস’ দিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু হলেও ২০১৬ সালে ‘হোয়েন আই’ম ডাউন’ গানটি ভাইরাল হওয়ার পর ব্যাপক পরিচিতি পান তিনি।

পরবর্তীতে ‘এলিয়েন বয়’, ‘লাইফ গোজ অন’ এবং ‘মিস ইউ’সহ একাধিক গান তাকে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকে তার গান কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়।

মৃত্যুর আগে বিশ্ব সফর নিয়ে ব্যস্ত ছিলেন অলিভার ট্রি। তার চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’ উপলক্ষে চলছিল কনসার্ট ট্যুর। মেক্সিকো থেকে শুরু হওয়া এই সফরে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে পারফর্ম করার পর ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় যাওয়ার পরিকল্পনা ছিল তার।

তবে সেই সফর আর শেষ করা হলো না। আকস্মিক এই দুর্ঘটনায় থেমে গেল জনপ্রিয় এই গায়কের জীবনযাত্রা।

  • Related Posts

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। সোমবার…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে একটি প্লেন দুর্ঘটনায় পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিসৌরি অঙ্গরাজ্যে একটি বিমান দুর্ঘটনায় ১১ জন স্কাইডাইভার ও এক পাইলট নিহত হয়েছেন। বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    মদে ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

    মদে ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

    ফ্রান্সে ‘ভারত ইনোভেটস’ উদ্বোধন করলেন মোদী ও ম্যাক্রোঁ

    ফ্রান্সে ‘ভারত ইনোভেটস’ উদ্বোধন করলেন মোদী ও ম্যাক্রোঁ

    কক্সবাজারের পেকুয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ‎

    কক্সবাজারের পেকুয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ‎

    তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

    তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

    নায়কের চেয়ে ভিলেন শক্তিশালী হওয়ায় ট্রল, এলো জবাব

    নায়কের চেয়ে ভিলেন শক্তিশালী হওয়ায় ট্রল, এলো জবাব

    ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা, কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে গায়ক

    ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা, কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে গায়ক

    ফ্রান্সে মাইগ্রেশন-অ্যাসাইলাম নিয়মে বড় পরিবর্তন

    ফ্রান্সে মাইগ্রেশন-অ্যাসাইলাম নিয়মে বড় পরিবর্তন

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী