ব্যাংককে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত অন্তত ৮

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি যাত্রীবাহী বাসে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত আটজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে শনিবার (১৬ মে) জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছেন দমকলকর্মী ও উদ্ধারকর্মীরা। সেখানে পুড়ে যাওয়া বাসটির ধ্বংসাবশেষে তদন্তকারীদের তল্লাশি চালাতে দেখা গেছে।

ব্যস্ত শহরকেন্দ্রের ওই মোড় থেকে পথচারীদের সরিয়ে নেওয়া হয়। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে।

ব্যাংকক পুলিশের প্রধান বলেন, আটজন নিহত হয়েছেন এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। এর আগে আহতের সংখ্যা কম বলা হয়েছিল।

দুপুরের শুরুর দিকে দুর্ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঝারি গতিতে আসা ট্রেনটি একটি লেভেল ক্রসিংয়ে বাসটির সঙ্গে ধাক্কা লাগে এবং সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়।

উরুমপর্ন বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা মরদেহ উদ্ধারের চেষ্টা করছি।

আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চারনভিরাকুল এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে তার দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে।

থাইল্যান্ডে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় ড্রাইভিং এবং দুর্বল আইন প্রয়োগকে এর প্রধান কারণ হিসেবে ধরা হয়।

গত জানুয়ারিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে ৩২ জন নিহত এবং বহু মানুষ আহত হন।

২০২০ সালে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ১৮ জন নিহত হয়।

এর তিন বছর পর দেশটির পূর্বাঞ্চলে রেললাইন পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে আরও আটজন নিহত হন।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’