ব্যর্থতার দায় নিয়ে বাটলারের পদত্যাগ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচের দুটিতেই হার। ফল যা হওয়ার তাই হলো। বি-গ্রুপ থেকে সবার আগে বাদ পড়তে হলো ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার কাছে হারের পর মনকে বোঝানো গেলেও আফগানিস্তানের কাছে হারটা যেন হজম করতেই পারছে না ইংলিশরা।

টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর অনেকে আঙুল তুলেছেন অধিনায়ক জস বাটলারের দিকে। অবশেষে ব্যর্থতার দায় নিয়ে ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাটলার। শুক্রবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইংলিশ অধিনায়ক।

বাটলার জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করাচিতে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলবেন তিনি।

বাটলার বলেন, ‘আমি ইংল্যান্ডের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এটি আমার জন্য এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত। আশা করি, কেউ নতুন করে এসে বাজ (ম্যাককালাম) এর সঙ্গে দলকে সঠিক পথে নিয়ে যাবে।’

নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাবেন বাটলার। তিনি বলেন, ‘দুঃখ এবং হতাশার অনুভূতি ব্যাপকভাবে প্রভাবিত করছে। আমি নিশ্চিত, সময়ের সঙ্গে সঙ্গে এগুলো কেটে যাবে এবং আমি আমার ক্রিকেট আবার উপভোগ করতে পারবো। পাশাপাশি এটি ভাবার সুযোগ পাব যে, নিজের দেশকে নেতৃত্ব দেওয়াটা কত বড় সম্মানের এবং এর সঙ্গে থাকা বিশেষ মুহূর্তগুলো কত মূল্যবান।’

২০২২ সালের জুনে ইয়ান মরগানের উত্তরসূরি হিসেবে অধিনায়ক হন বাটলার। সে বছরই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন তিনি। এরপর ক্রমশ ইংল্যান্ডের পারফরম্যান্স খারাপ হতে শুরু করে। টানা তিনটি আইসিসি ইভেন্ট—২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হন বাটলার।

ব্যর্থতার কথা স্বীকার করে বাটলার বলেন, ‘প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়াটা আগের ব্যর্থতা থেকেই এসেছে। আমি বুঝতে পারছিলাম, অধিনায়ক হিসেবে আমার যাত্রার শেষ প্রান্তে চলে এসেছি। যা খুবই হতাশার এবং দুঃখজনক।’

২০২৩ বিশ্বকাপে গ্রুপপর্বের ৯ ম্যাচে মাত্র ৩টিতে জিতেছিল ইংল্যান্ড, সবার আগে বাদ পড়েছিল টুর্নামেন্ট থেকে। এরপর থেকে ইংল্যান্ড শেষ ২৫টি ওয়ানডে ম্যাচের মধ্যে ১৮টিই হেরেছে, যার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচ অন্তর্ভুক্ত।

ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হতে পারেন বাটলারের সহ-অধিনায়ক হ্যারি ব্রুক।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের