বেনাপোলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিজিবির যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। 

সভায় বিজিবির পক্ষে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। অন্যদিকে বিএসএফের কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। 

বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো. খসরু রায়হান জানান, সমন্বয় সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোনো ধরনের প্রাণহানির ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উভয়পক্ষ সম্মত হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রোধ এবং উভয় দেশের মধ্যে স্বর্ণসহ সব ধরনের পণ্য চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিজিবি-বিএসএফ কর্মকর্তারা একমত হন। 

বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক মো. খসরু রায়হান আরও জানান, ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে আরও বেশি তৎপরতা ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সমন্বয় সভায় বিএসএফের প্রতি জোরালো আহবান জানানো হয়।

সমন্বয় সভায় ‘বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি-১৯৭৫’ এবং ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা’র আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্তে উদ্ভুত যেকোন সমস্যা দ্রুততম সময়ে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন দুই দেশের কর্মকর্তারা। 

এছাড়া সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি-বিএসএফ প্রতিনিধি দলের প্রধান একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলে জানান বিজিবি’র অতিরিক্ত পরিচালক মো. খসরু রায়হান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সমন্বয় সভা শেষ হয় বিকেল চারটায়।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের