বেত লাহিয়া আশ্রয় শিবিরে ইসরাইলের হামলা, নিহত ৪৫

গত ৬ অক্টোবর থেকে ইসরাইলি আক্রমণের নতুন কেন্দ্রবিন্দু উত্তর গাজা। অঞ্চলটির বেত লাহিয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যেখানে আশ্রয় নিয়েছিল, সেখানকার ৬টি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। এসব হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে ‘ভয়াবহ গণহত্যা’ হিসাবে বর্ণনা করেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে অনেকেই শিশু, নারী ও বৃদ্ধ।

আল জাজিরার মতে, ইসরাইলি বোমার আঘাত বিস্ফোরিত আগুনের কারণে উদ্ধারকর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়নি।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম গাজা থেকে বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচ থেকে  এখনো আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চলছে। তীব্র হামলার জেরে উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি’। 

তিনি আরো বলেন, ‘বেত লাহিয়া এবং জাবালিয়াকে উত্তর গাজার দুটি প্রধান নগর কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয় এবং গাজার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুত পরিবারগুলো সেখানে আশ্রয় নিতে এসেছে।  এসব বেসামরিক মানুষ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে প্রচণ্ড আক্রমণের শিকার হয়েছে’।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, আমাদের চোখের সামনে এমন গণহত্যায় গাজার সমগ্র জনসংখ্যা মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে।’

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) গাজা উপত্যকায় ‘সম্পূর্ণ পদ্ধতিগত জাতিগত নির্মূল’ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।

গাজায়, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২ হাজার ৮৪৭ জন নিহত এবং এক লাখ ৫৪৪ জন আহত হয়েছে।

এদিকে বেইত লাহিয়ায় ইসরাইলি হামলার সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।  কিন্তু আন্তর্জাতিক আইনের কোনো পরোয়া না করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।  শুধু তাই নয়, গাজায় ধ্বংস্তুপের মধ্যে যে গুটিকয়েক হাসপাতাল কোনো রকম সচল রয়েছে তার মধ্যে কামাল আদওয়ান হাসপাতালেও নিষ্ঠুর হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী