বেটিং অ্যাপ মামলায় মিমি-অঙ্কুশসহ যেসব তারকার সম্পত্তি বাজেয়াপ্ত

বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় নতুন মোড় নিয়েছে ভারতে। এ মামলায় জড়িত থাকার অভিযোগে অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তীর মতো একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বেটিং অ্যাপ মামলা তদন্তে এখন পর্যন্ত মোট ৭ কোটি ৯৩ লাখ রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ক্রিকেটার যুবরাজ সিংয়ের কাছ থেকে নেওয়া হয়েছে ২ কোটি ৫০ লাখ রুপি, রবিন উথাপ্পার কাছ থেকে ৮ লাখ ২৬ হাজার রুপি এবং অভিনেত্রী ঊর্বশী রাউতেলার ২ কোটি ২ লাখ রুপি সম্পত্তি।

এছাড়া অভিনেত্রী নেহা শর্মার কাছ থেকে ১ কোটি ২৬ লাখ রুপি এবং অভিনেতা সোনু সুদের কাছ থেকে ১ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের তারকারাও। মিমি চক্রবর্তীর কাছ থেকে ৫৯ লাখ রুপি এবং অঙ্কুশ হাজরার কাছ থেকে ৪৭ লাখ ২০ হাজার রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

প্রসঙ্গত, ‘ওয়ানএক্সবিট’ নামে একটি বেআইনি বেটিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি রুপির প্রতারণার অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে একাধিক তারকার নাম উঠে আসে। প্রায় দুই মাস আগে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে।

এর আগেও একই মামলায় ক্রিকেটার শিখর ধাওয়ানের কাছ থেকে ৪ কোটি ৫০ লাখ রুপি এবং সুরেশ রায়নার কাছ থেকে ৬ কোটি ৬৪ লাখ রুপির মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছিল। যদিও এই মামলায় তলব হওয়া প্রায় সবাই দাবি করেন, তারা আর্থিক তছরুপ সম্পর্কে অবগত ছিলেন না। একটি নির্দিষ্ট চুক্তির ভিত্তিতেই সংশ্লিষ্ট বিজ্ঞাপন বা প্রচারমূলক কাজে যুক্ত ছিলেন বলে তাদের বক্তব্য।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান