গ্রিসে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ১০ বাংলাদেশিকে সম্মাননা

গ্রিসে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবসে সাংবাদিক মতিউর রহমান মুন্নাসহ ১০ বাংলাদেশিকে সম্মাননা ও সনদ দিয়েছে এথেন্সে বাংলাদেশ দূতাবাস।

জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গ্রিস থেকে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী সাতজন প্রবাসী বাংলাদেশি এবং রেমিট্যান্স প্রেরণে সহায়তাকারী তিনটি প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা এবং অতিথি জাতিসংঘের একটি ট্রাইব্যুনালের বিচারক ক্যাথরিন কুটসোপুলু।

অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের সচিব (শ্রম) রাবেয়া বেগম। সম্মাননাপ্রাপ্ত অপর প্রবাসীরা হলেন, সাইদুর রহমান, পারভেজ মিয়া, জামাল হোসেন, আল আমিন, আহসানুল শুভ ও বুলবুল আহমদ।

সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ন্যাশনাল ব্যাংক, ইসলাম মানি ট্রান্সফার ও মায়ামিন মানি ট্রান্সফার এজেন্সি। এর আগে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সংশ্লিষ্ট দপ্তর থেকে পাঠানো বাণী পাঠ করা হয়। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা বলেন, বৈধপথে রেমিট্যান্স প্রেরণ দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সম্মাননাপ্রাপ্ত প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না বলেন, প্রবাস জীবন কখনো সহজ নয়। পরিবার, স্বজন আর পরিচিত পরিবেশ ছেড়ে ভিনদেশে কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই আমাদের প্রতিদিন এগিয়ে যেতে হয়। সেই পরিশ্রমের ফল যখন বৈধ পথে দেশে পাঠানো রেমিট্যান্স হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করে, তখন গর্ব করে বলতে পারি আমি একজন প্রবাসী। আমি আশা করি, এই উদ্যোগ আরও বেশি প্রবাসীকে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প