বৃষ্টিতে বন্ধ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ, খেলা না হলে কে জিতবে

আফগানিস্তানের বাঁচামরার ম্যাচ। হারলেই বাদ, জিতলে সেমিফাইনাল। একইভাবে জিতলে সেমিতে যাবে অস্ট্রেলিয়াও, তবে হারলে তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের ম্যাচের দিকে। দক্ষিণ আফ্রিকা জিতে গেলে বাদ পড়বে অস্ট্রেলিয়া। অর্থাৎ অসিদের জন্যও ম্যাচটি অত্যন্ত গুরুত্বের।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এমন ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে আফগানদের বাজে ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত গতিতে রানের চাকা ঘোরাচ্ছে অস্ট্রেলিয়া।

১২.৫ ওভার ব্যাটিং করে তুলে ফেলেছে ১ উইকেটে ১০৯ রান। এরপরই ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। যে কারণে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার স্টিভ স্মিথ (১৯) ও ট্রাভিস হেডকে (৫৯)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৩৭.১ ওভারে ১৬৫ রান।

এর আগে জীবন পাওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি ওপেনার ম্যাথিউ শর্ট। ১৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

এ মুহূর্তে ক্রিকেটভক্তদের প্রশ্ন, আর যদি খেলা শুরু না হয় তাহলে কে জিতবে?

তাদের জন্য বলা, ওয়ানডে ম্যাচে ফলাফল বের করতে আনতে হলে দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ২০ ওভার খেলা হতে হবে। এর কম হলে এবং খেলা শুরু করা না গেলে ওই ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হবে। সেক্ষেত্রে দুই দলই একটি করে পয়েন্ট পাবে।

যদি পয়েন্ট ভাগাভাগি করা হয়, তাহলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে যাবে, বাদ পড়বে আফগানিস্তান।

এর আগে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের