বুসানে নজির গড়ল ‘আপরাইজিং’

নেটফ্লিক্সের কোরীয় সিনেমা ‘আপরাইজিং’ দিয়ে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে। বুসানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মের সিনেমাকে উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচন করা হয়েছে।

আগামী ২ অক্টোবর এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৯তম আসর শুরু হচ্ছে। উৎসব শেষ হবে ১১ অক্টোবর।

‘আপরাইজিং’ দিয়ে প্রথমবার নেটফ্লিক্সের সঙ্গে কাজ করলেন অস্কারজয়ী দক্ষিণ কোরীয় নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার পার্ক চ্যান উক। এই সিনেমার প্রযোজক ও সহচিত্রনাট্যকার তিনি।

জোসেন রাজবংশ নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন কিম সাং ম্যান। মূল দুই চরিত্রে অভিনয় করেছেন পার্ক জিউন মিন ও গাং ডং উন। বুসানে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হবে।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ দিন ব্যাপী এই উৎসবে ৬৩ দেশের ২৭৯টি সিনেমা প্রদর্শিত হবে। ১১ অক্টোবর সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে সিঙ্গাপুরের নির্মাতা এরিক খোর সিনেমা ‘স্পিরিট ওয়ার্ল্ড’।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর