কান্নাভেজা চোখে লুইস সুয়ারেজের অবসরের ঘোষণা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লুইস সুয়ারেজ। ৩৭ বছর বয়সী উরুগুইয়ান তারকা সোমবার জানিয়েছেন, বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলবেন।

লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকারই আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা। ১৪২ ম্যাচ খেলে ৬৯ গোল করেছেন একুশ শতকের অন্যতম সেরা এই ফুটবলার।

উরুগুয়ে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি খেলবে নিজেদের মাঠে। সেই ম্যাচের আগে মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই অশ্রুসজল চোখে অবসরের ঘোষণা দেন সুয়ারেজ, ‘বলতে হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি, আগামী শুক্রবারই (বাংলাদেশ সময় শনিবার) জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি।’

কোনো কিছুর বিনিময়েই আমি কোপা আমেরিকার শিরোপাকে হাতছাড়া করতে রাজি নই। আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত এটি। আবারও বলছি, কোনো কিছুর সঙ্গে আমি এটাকে অদলবদল করতে রাজি নই।

লুইস সুয়ারেজ

২০০৭ সালে উরুগুয়ের হয়ে প্রথম ম্যাচ খেলা সুয়ারেজ বললেন সঠিক সময়েই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, ‘আমি জানি, পরের বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন হতো। চোটের কারণে নয়, নিজের ইচ্ছায় অবসর নিচ্ছি। এটা অনেক বড় ব্যাপার।’

উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন লুইস সুয়ারেজ, খেলেছেন পাঁচটি কোপা আমেরিকাও। ২০১১ সালে উরুগুয়েকে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সুয়ারেজই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন, করেছিলেন ৪ গোল। গোল চারটির শেষটি সুয়ারেজ করেছিলেন ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটি ৩-০ গোলে জেতে উরুগুয়ে।

সেই কোপা আমেরিকার জয়টাকেই ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ভাবেন সুয়ারেজ, ‘কোনো কিছুর বিনিময়েই আমি কোপা আমেরিকার শিরোপাকে হাতছাড়া করতে রাজি নই। আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত এটি। আবারও বলছি, কোনো কিছুর সঙ্গে আমি এটাকে অদলবদল করতে রাজি নই।’

শুধু গোলের পর গোল করার জন্যই নয়, আন্তর্জাতিক ফুটবল সুয়ারেজকে মনে রাখবে বিতর্কিত কিছু ঘটনার জন্য। ২০১৪ বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড়ে দিয়ে চার মাস নিষিদ্ধ হয়েছিলেন। চার বছর আগের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে গোললাইন থেকে হাত দিয়ে বল ঠেকিয়ে নিশ্চিত গোল বাঁচিয়েছিলেন। তাতে লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যেতে হলেও দলের হার ঠেকিয়েছিলেন। সুয়ারেজের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া ঘানা পরে টাইব্রেকারে হেরে যায় উরুগুয়ের কাছে।

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন লিওনেল মেসির সঙ্গে এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে খেলা সুয়ারেজ।

  • Related Posts

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    রাজধানীর মতিঝিলে লোকমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর হাতে ও পায়ে তিনটি গুলি লেগেছে। রোববার (৭ জুন) বিকেল…

    Continue reading
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের সময় তীব্র কম্পনে…

    Continue reading

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল

    বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত তামিম

    বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত তামিম

    মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

    মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি