বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত তামিম

ঢাকার ৭৬টি ক্লাবের কাউন্সিলরদের ভোটে ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন পরিচালক। এ ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ প্রার্থী।তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। তিনি পেয়েছেন ৭৩ ভোট।

রোববার সকাল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেনি।তবে অনানুষ্ঠানিক ভোট গণনায় শীর্ষে রয়েছেন তামিম। ৭৬ জন কাউন্সিলরের মধ্যে মাত্র তিনজন তাকে ভোট দেননি।

তামিমের পরেই রয়েছেন সাঈদ ইব্রাহিম। তিনি পেয়েছেন ৭২ ভোট। সমান ৭২ ভোট পেয়েছেন ইসরাইল খসরুও। ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুদুজ্জামান। এ ছাড়া ইয়াসিন মোহাম্মদ ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট।

ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম দুজনই পেয়েছেন ৬৬ ভোট করে। শফিক আহমেদ সালাম পেয়েছেন ৬৫ ভোট, আসিফ রাব্বানি ৬৪ ভোট এবং মির্জা ইয়াসিন আব্বাস পেয়েছেন ৬৩ ভোট। রফিকুল ইসলাম বাবু পেয়েছেন ৫৩ ভোট। প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

চার প্রার্থী নির্বাচনী বৈতরণী পার হতে পারেননি। তারা হলেন- মোহাম্মদ আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), ফৈয়াজুর রহমান, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি) এবং মেজর ইমরোজ আহমেদ (অব.) (কাঁঠালবাগান গ্রিন ক্রিকেট একাডেমি)।

তাদের মধ্যে আমজাদ পেয়েছেন ৩২ ভোট, ফৈয়াজুর ২৩, পাপ্পু ৪০ এবং ইমরোজ পেয়েছেন ২০ ভোট।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী