বিশ্বকাপ বাছাই দুর্দান্ত রোনালদো, জোটাকে স্মরণের ম্যাচে পর্তুগালের গোল উৎসব

কে বলবে, বয়সটা ৪০ পেরিয়েছে? মাঠে এখনো যেন টগবগে তরুণ ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আরও একবার জাদুকরী পারফরম্যান্সে হাসলো পর্তুগাল।

এ জয়ের মধ্য দিয়ে আর্মেনিয়াকে তাদের মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করলো পর্তুগাল। ম্যাচ শুরুর আগে পর্তুগাল জাতীয় দলের প্রয়াত ফুটবল তারকা দিয়োগো জোটার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভা গত জুলাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে স্বাগতিকদের ৭টি শটের বিপরীতে মোট ২৪টি শট নেয় পর্তুগাল। ৭১ শতাংশ বল দখলে ছিল তাদের।

ম্যাচের ১০ম মিনিটে জোয়াও ক্যান্সেলো’র ক্রস থেকে হেডে গোল করেন জোয়াও ফেলিক্স। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। পেদ্রো নেতোর পাসে দারুণ ফিনিশিং পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকার। এটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ১৪০তম গোল। গোলের পর উদযাপনে প্রয়াত সতীর্থ জোটাকে স্মরণ করেন রোনালদো।

৩২ মিনিটে বক্স থেকে বাঁ পায়ের শটে আর্মেনিয়ার জালে বল পাঠান জোয়াও ক্যান্সেলো। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। ক্যান্সেলোও তার গোলের পর জোটার ট্রেডমার্ক সেলিব্রেশন দেখান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই, মাত্র মিনিট পেরিয়ে ৪০ গজ দূর থেকে দুর্দান্ত শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। ৬১ মিনিটে ফের ফেলিক্সের গোল। ডান পায়ের শটে ব্যবধান ৫-০ করেন তিনি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের