বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে আর্জেন্টিনা দল

কাতার বিশ্বকাপে স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির। দীর্ঘ ৩৬ বছর পর ফিফা ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবারের লক্ষ্যটা সেই শিরোপা ধরে রাখার। সেই লক্ষ্যে বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রে উদ্দেশে দেশ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা।

রোববার মধ্যরাতে মিনিস্ত্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দর (এসেইসা) যায় আর্জেন্টিনাকে বহনকারী জাতীয় দলের ছবি ও লোগো সম্বলিত একটি বিশেষ বাস।

প্রিয় দল ও তারকাদের এক নজর দেখতে জড়ো হয়েছিলেন কয়েকজন ভক্ত আর সংবাদমাধ্যমকর্মীরা। কিন্তু কোনোদিকে না তাকিয়েই তারা বাসটি নিয়ে সরাসরি রানওয়ের দিকে চলে যায়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা বিমানের দিকে এগিয়ে যান। প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াও। এরোলিনাস আর্জেন্টিনার বিশেষ চার্টার্ড ফ্লাইট ‘এআর ১৯৭৮’এ চেপে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন আলবিসেলেস্তেরা। ১৯৭৮ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেটিকে স্মরণ করেই এই নম্বরের ফ্লাইট।

যুক্তরাষ্ট্রে উদ্দেশে দেশ ছাড়া ২৬ জনের দল থেকে আছেন- হেরোনিমো রুইয়ি, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, এনসো ফার্নান্দেস, ভালেন্তিন বারকো, লো সেলসো, নিকোলাস পাস, হুলিয়ান আলভারেস, থিয়াগো আলমাদা, নিকোলাস গনসালেস, গিলিয়ানো সিমিওনে এবং হোসে মানুয়েল লোপেস।

১১ ঘন্টার ফ্লাইট শেষে কানসাস সিটিতে পৌঁছার কথা আর্জেন্টিনা দলের। মেজর লিগে খেলার কারণে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে অবস্থান করা মেসি যোগ দেবেন দলের সঙ্গে অনুশীলনে।

আগামী শনিবার টেক্সাসের কাইল ফিল্ডে শনিবার হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তিন দিন পর আইসল্যান্ডের বিপক্ষে জর্ডান হেয়ার স্টেডিয়ামে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।

আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে আগামী ১৭ জুন সকাল সাতটায় আলজেরিয়ার বিপক্ষে। ২২ জুন রাত ১১টায় তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ ২৮ জুন সকাল ৮টায়।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’