বিশেষ ফ্লাইটের অপেক্ষায় কাঠমান্ডু বিমানবন্দরে ফুটবলাররা

নেপালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে সরকারের। আইনশৃঙ্খলার দায়িত্ব সেনাবাহিনী নেওয়ায় পরিস্থিতি উন্নতির দিকে। বুধবার সন্ধ্যার আগে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।

কাঠমান্ডুতে আটকে পড়া জাতীয় দলের ফুটবলাররা বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটেও ফেরত আসতে পারতেন। কিন্তু তারা এতটা সময় অপেক্ষা করতে চাইছেন না। কারণ পরিস্থিতি কখন কোনদিকে যায়, বলা যায় না।

এ অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটের অপেক্ষায় আছেন ফুটবলাররা। বাফুফে থেকে জানানো হয়েছে, এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার কথা।

ঢাকা থেকে সেই বিমান যাবে। ফুটবলাররা যেন সকাল সাড়ে নয়টা বা দশটার মধ্যে ইমিগ্রেশন সম্পন্ন করে প্রস্তুত থাকেন সেই নিদের্শনা দেওয়া হয়েছে। ফুটবলাররা এখন বিমানবন্দরে অপেক্ষা করছেন। তবে বিশেষ বিমান কখন কাঠমান্ডু পৌঁছবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমরা ঢাকার নির্দেশ পেয়ে বিমানবন্দরে এসে ইমিগ্রেশন কমপ্লিট করে অপেক্ষা করছি। যদিও জানি না কখন বিমান আসবে, কখন দেশে ফিরতে পারব। তবে এতটুকু বলতে পারি, আজই ফিরছি আমরা।’

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের