বিশিষ্ট অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা কোহিনূর আক্তার সুচন্দার জন্মদিন আজ

নন্দিত অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দার আজ ৭৮তম জন্মদিন। ঘটা করে দিনটি উদযাপন না করলেও বাড়িতে থাকে ঘরোয়া আয়োজন। দুই বোন ববিতা ও চম্পাকে নিয়ে এবার বিদেশে বেড়াতে যাওয়ার কথা ছিল তার। জানালেন, কেন সেই সফর বাতিল করলেন এই অভিনেত্রী। ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ নিয়ে ব্যক্ত করলেন আশাবাদ।

যশোরে জন্মেছেন সুচন্দা। ‘কাগজের নৌকা’, ‘বেহুলা’, ‘জীবন থেকে নেয়া’, ‘চাওয়া পাওয়া’, ‘নয়নতারা’, ‘সুয়োরানী দুয়োরানী’, ‘যে আগুনে পুড়ি’, ‘কাঁচের স্বর্গ’, ‘অশ্রু দিয়ে লেখা’সহ অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেসব আজ সোনালি অতীত। আর তিনি বাঙালির হৃদয়ের রানি হয়ে আছেন আজও। মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি ভালোও বেসেছেন মানুষকে। যেমন আজ জন্মদিনে জানালেন, বিদেশে বেড়াতে না যাওয়ার কারণ দেশের মানুষ!

তিনি বলেন, ‘টিকিট বাতিল করেছি। দেশের বাইরে যেতে ভালো লাগছিল না বন্যার কারণে। দেশের মানুষ ভয়াবহ বন্যাকবলিত। ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে তাদের দুর্বিসহ জীবন দেখে খুব কষ্ট লাগছে। এই সময়ে দেশের বাইরে ঘুরতে গেলে মনটা অস্থির হয়ে যাবে। কিছুই ভালো লাগবে না। এ কারণে বাইরে যাওয়ার পরিকল্পনা স্থগিত করেছি। বেঁচে থাকলে, সবকিছু অনুকূলে এলে পরেও দেশের বাইরে ঘুরতে যাওয়া যাবে। কোথাও ঘুরতে যাওয়ার মতো মানসিকতা এখন নেই। সারাক্ষণই দেশের কথা ও দেশের মানুষের কথা ভাবছি।’

অভিনয়ের পাশপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন সুচন্দা। জহির রায়হানের জীবদ্দশায় ‘টাকা আনা পাই’ ও ‘প্রতিশোধ’ তার প্রযোজিত সিনেমা। পরে ওই তালিকায় যোগ হয় ‘তিনকন্যা’, ‘বেহুলা লখীন্দর’, ‘বাসনা’ ও ‘প্রেমপ্রীতি’। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সবুজ কোট কালো চশমা’। ২০০৫ সালে স্বামী জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের আলোকে চলচ্চিত্র নির্মাণ করে সেরা ছবি ও পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। জন্মদিন উদযাপন প্রসঙ্গে এই প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী বলেন, ‘আমি আসলে আয়োজন করে জন্মদিন পালন করি না। তবে এখন নাতি-নাতনিদের আবদার ফেলতে পারি না। তারা আমার জন্মদিনে আনন্দ করতে চায়। এমন করে বায়না ধরে যে, ওদের সঙ্গ না দিয়ে পারি না। ওরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে, সেগুলো ওদের সঙ্গে খেতে হয়। ওদের সঙ্গে একটু গল্প, একটু খেলাধুলা, হাসি-ঠাট্টা, দুষ্টুমি করে জন্মদিনে সময় কাটাই।’

দেশের কিংবদন্তিতুল্য চলচ্চিত্রকার জহির রায়হানকে বিয়ে করেছিলেন সুচন্দা। ‘চিত্রালী’ ম্যাগাজিনে ‘কাগজের নৌকা’ ছবির শুটিংয়ের ছবি দেখে তাকে পছন্দ করেন নির্মাতা রায়হান। সেই ছবিতে রাজ্জাকের বিপরীতে নায়িকা ছিলেন সুচন্দা। এক সাক্ষাৎকারে সুচন্দা বলেছিলেন, ‘শুটিংয়ের সময় জহির রায়হান সাহেবের ক্যামেরায় লুক থ্রু দেখে বুঝতাম, তিনি আমার প্রতি দুর্বল।’ পরে ‘আনোয়ারা’ ছবির শুটিংয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন জহির রায়হান। গোপনে বিয়েও করেন তারা। তাদের দুই সন্তান। বড় ছেলে আরাফাত রায়হান অপু ও ছোট ছেলে তপু রায়হান।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প