বিয়ে করছেন জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী কিম ওকে-বিন

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তারকা অভিনেত্রী কিম ওকে-বিন বিয়ে করতে যাচ্ছেন। আসছে ১৬ নভেম্বর তিনি বিয়ে করবেন- এক বিবৃতিতে এমনটাই বলছে তার এজেন্সি ‘ঘোস্ট স্টুডিও’। পাত্র বিনোদন অঙ্গনের কেউ নন বলে জানা গেছে।

‘ঘোস্ট স্টুডিও’ জানিয়েছে, তাদের দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিম ওকে-বিনের নতুন জীবনের জন্য আমরা সবার কাছ থেকে শুভকামনা চাই। তিনি ভবিষ্যতেও অভিনেত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।’

কিম ওকে-বিন বিয়েকে সামনে রেখে ফটোশুট করেছেন। এ ছবি ঘোস্ট স্টুডিও প্রকাশ করেছে। ছবিতে কিমকে সাদা গাউনে দেখা গেছে।

কিম ওকে-বিন কোরিয়ান সিনেমা ও নাটকে শক্তিশালী নারী চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক আলোচিত। সাহসী, স্বাধীনচেতা ও জটিল চরিত্রে তার অভিনয় তাকে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে আলাদাভাবে পরিচিত করেছে।

কিম ২০০৫ সালে ‘হুইসপারিং করিডরস ৪: ঘোস্ট ভয়েস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন। প্রথম সিনেমাতেই ব্লু ড্রাগন ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন পান এ অভিনেত্রী। এরপর ২০০৬ সালে ধারাবাহিক ‘হ্যালো, গড!’ ও ‘ওভার দ্য রেইনবো’ দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

কিমের ক্যারিয়ারের সফলতার হাওয়া লাগে ২০০৯ সালে পার্ক চ্যান-উক নির্মিত ‘থার্স্ট’সিনেমার মাধ্যমে। এর জন্য স্পেনের সিটজেস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কিম অক-বিন। একই সঙ্গে কানের লালগালিচায় হাঁটার সুযোগও আসে এ অভিনেত্রীর।

কিম এরপর ‘সোর্ড অ্যান্ড ফ্লাওয়ার’, ‘আর্থডাল ক্রনিকলস’সহ বেশ কয়েকটি টেলিভিশন নাটক ও ‘দ্য ফ্রন্ট লাইন’, ‘দ্য ভিলেনেস’র মতো সিনেমায় তিনি কাজ করেছেন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প